Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    4 years, 9 months ago

    “স্মৃতিদের কলরব”

    দিন কেটে যায় কোলাহলে
    নিস্তব্ধ রাত্রিবেলা,
    একাকিত্ব গ্রাস করে
    স্মৃতিরা করে খেলা,
    সময় সে তো নিক্ষিপ্ত তীর
    ফেরানো অসম্ভব,
    অনুভূতিগুলো পিছনে টানে
    স্মৃতিরা করে কলরব,
    জীবনীশক্তি আসছে ফুরিয়ে,
    অভিজ্ঞতাগুলো নিচ্ছি কুড়িয়ে,
    কিন্তু মুহূর্তগুলো
    পিছনে পড়ে রয়,
    তাইতো আজও ব্যাকুল মন
    বন্দি হয় স্মৃতির খাঁচায়,
    স্মরণশক্তি ধন্যবাদ তোমায়,
    আমার সুখ-দুঃখ রেকর্ড করায়,
    মৃত্যু অবধি বন্ধু তুমি
    থাকবে আমার সাথে,
    সংগ্রাহক তুমি বিশ্রামহীন
    গৌধূলি কিংবা রাঙা প্রভাতে

    —-তানভীর তীব্র

    13
    7 Comments
Skip to toolbar