-
তোরা নামোতো জামাই চড়ুক,
আলচে জামাই কয়দিন করুক।
***************************
মোর কতাটা শুনিয়্যা ম্যালা মাইষে ছিঃ ছিঃ করব্যার পারেন। কাঁয়ও কাঁয়ও কবার পারেন, শালা এত্ত খারাপ। মুঁই কিন্তুক গোসা হবান্ন্যাওঁ।ইল্যা হইল হামার গাঁও গেরামের নিয়মিত কতা। হামরা যে কতা গুল্যা কই সিগল্যা হয়তা শিক্কিত মাইষোক খারাপ নাগব্যারে পারে। কিন্তুক হামরা কি পরিস্থিতিত কি উদ্দিশ্যে কই তাক কাঁয়ও বুজব্যার চেষ্টাও করে না।
হামার ঘরে নিম্ন বিত্ত্ব আর নিম্ন মধ্যবিত্ত্বের সংসারোত সাগাই সোদরেরা বিভিন্ন কামত সাহায্য সহযুগিত্যা করি থাকে। স্যাংক্যায় হওচে হামার খট্টু চাজির য়্যানা নিম্ন বিত্ত্ব পরিবার।
হামার খট্টু চাজির নেজের কোনো ভূঁই ভাও নাই। মাইষের ভূঁই আদি নিয়্যা মাউগে ছইলে গাদা খাটনি করি য়্যানা আবাদ করে।
খট্টু চাজির বয়েস হইচে। য়্যালা আর আগের ন্যাকান খাটপ্যার পারেনা। মিচ্চ্যাকনাতে হাপসি যায়। ওমার য়্যাকনা বেটী আচলো তাকো ব্যাচে খাইচে (বিয়্যাও দেচে) গ্যালো বচ্চর। জামাইট্যা মাস ছয়েক বাড়িতে আচলো। বাড়িত থাকতে মাজে মোদ্দে স্বশুরের বাড়িত আসি কাম কাজত য়্যানা হাতি দ্যায়। তাঁয়ও ফির য়্যালা ঢাকাত য্যায়া গার্মেন্টোত কাম করে।
ত্যা এবারকা ঈদের ছুটিত বাড়ি আলচে। আইজ শ্বশুরের বাড়িত য্যায়া দ্যাকে ওমার শ্বশুর মানে হামার খট্টু চাজি অসুক নিয়্যা পোয়াল পুঁঞ্জ্যাওচে। আর ওমার শ্বাশুড় পোয়াল তুলি তুলি দ্যাওচে। খট্টু চাজির তো ম্যালা বয়েস হইচে, ফির অসুকও ধচ্চে। মিচ্চ্যাকনা করি কাম করোচে আর দম ন্যাওচে।
তাকে দেকিয়্যা জামাই আরো চুপ থাকপ্যার পারে? তোমরায় কনতো। যামাই বারে বারে চিকরি কওচে, “আব্বা তোরা নামোতো, মুঁই চড়োচো”।
খট্টু চাজি ফির নামব্যার চাওচেনা। তকন হামার চাজী এই কতা কইচে।
বোজনেন তো, আসল ঘটনা টা।
5 Comments
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou


দারুন লিখেছন।