-
-:বাসরে:-
আবু নাঈমবিয়েটা আমার একদমই হঠাৎ করে হয়ে গেলো। নিজের ইচ্ছেতে না হলেও পুরোটা অনিচ্ছায় ও নয়,আসলে বাবাকে না কথাটা বলতে পারিনি। যাক সবকিছু ভালোভাবেই শেষ হলো। অনেকটা অনাড়ম্বর ভাবেই বাসরঘরে এসে গেলাম,কেউ এসে দিয়ে যাবে সেটার প্রয়োজন আছে বলে মনে হয়নি। কিন্তু ঘরে প্রবেশ করে কিছুটা অবাক হলাম, আমার চিরপরিচিত ঘরটা কেমন যেন অপরিচিত মনে হলো। বিয়ের ড্রেস এখনো ছাড়া হয়নি, আগে পাল্টাতে হবে খুব ভারী ভারী লাগছে। আলনায় আমার পাশাপশি আরো কেউ ততক্ষণে স্থান দখল করে নিয়েছে। পোশাক ছাড়িয়ে খাটের সামনে যেতেই একটা ধাক্কা খেলাম,ভীত হরিণীর মতো চোখে মেয়েটা আমাকে ভালোভাবেই লক্ষ করতেছিল। এখনো বিয়ের শাড়ীটাই পাল্টায়নি।বললাম তুমি চেণ্জ করে আসো ততক্ষণে আমি একটু টেবিলে বসবো। মেয়েটার নড়ার কোন লক্ষণই দেখলাম না। কারন কি হতে পারে ভাবছিলাম তারপর জানতে চাইলাম শাড়ী পরতে পারো? ছোট স্বরে জানালো যে পারেনা। কি করা যায় এখন, বললাম সমস্যা নেই, তুমি বরং শাড়ী খুলে ফেল, আর আলনায় আমার টি’শার্ট আছে পছন্দমতো একটা পরে নাও। না সে টি’শার্ট ও পরবেনা, দারুন জামেলায় পড়লাম তো! এখন কাপড় ছাড়ানোর জন্য কাউকে ডাকবো? না না থাক কাউকে ডাকা যাবেনা, আচ্ছা চলো আমি দেখি পারি কিনা…
একটা সুতি শাড়ী পরিয়ে বললাম, চেয়ারটা টেনে আমার মুখোমুখি বস তোমার সাথে কিছু কথা বলবো। চোখ তুলে আমার দিকে তাকালো একটু তারপর চেয়ার লক্ষ্যে এগিয়ে গেলো। কথাটার শুরুটা এভাবেই ছিলো….
প্রেয়সী আমার, যখন কাগজে সাইন দেয়া হয়ে গেছে তখনি আমাদের একজনের উপর অন্যজনের কিছু দায়িত্ব আর অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি চেষ্টা করবো আমার উপর থাকা তোমার প্রতি সব দায়িত্ব সঠিক ভাবে পালন করার।তোমার সব চাহিদা পূরণ করার চেষ্টা আমার অব্যাহত থাকবে, তবে আমার সাধ্যের বাইরে থেকে যাওয়া তোমার স্বাদ আমার কাছে চাহিদা বলে গণ্য হবেনা।আমি আশা করবো তুমি আমার কাছে এমন কিছু চাইবেনা যা আমাদের চলার পথকে বাঁকিয়ে দিবে, আমার নৈতিকতা নষ্ট করে দিবে।
তোমার থেকে আমার খুব বেশীকিছু চাওয়ার নেই, শুধু বলবো আজ আমি যা কথা তোমাকে বলবো তা ভালোভাবে স্বরণ রেখো।
কালকের দিনটা তুমি ঠিক সেভাবে শুরু করবে যেভাবে আগামি বিশ-ত্রিশ বছর পরও তুমি চলতে পারবে।
তোমার উপর যা কিছু কর্তব্য আছে তা নিয়ে যেন আমার মাথা ঘামাতে না হয় (তোমার নামাজ,রোজা,পর্দা ইত্যাদি ফরজ বিধানগুলো)
জীবনে সততা খুব জরুরী বিষয়,তাই নিজেকে সততার সাথে পরিচালিত করো। যদি কখনো আমার থেকে কোন কিছু একবার গোপন করে যাও তবে যেন সেটা আমার কাছে আর কখনোই প্রকাশ না পায়, যদি মনে হয় এটা সম্ভব নয় তবে সে ধরনের কোন কাজ তুমি করোনা।
যদি কোন ভুল করে ফেলো তবে তোমার রবের কাছে তাওবা করে নিজেকে পরিশোধিত করে নিও, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই,দরকার শুধু সংশোধিত তোমাকে। কখনো আমার বিশ্বাস নষ্ট করোনা, আমি ভুলকে নিয়ে চলতে পারবো কিন্ত অবিশ্বাস নিয়ে নয়।
তুমি কখনো আমার ঘরটাকে কোন অনৈতিক কিছুর জন্য নিরাপদ মনে করে ব্যবহার করোনা, তোমার আর আমার হলে সেটা আমাদেরই, কিন্তু আমার বাইরে তোমার কোন জগৎ থাকলে সেটা শুধুই তোমার, তাই তার জায়গাও তোমার মতো করে আলাদা করে নিও। আমি না থাকলে তুমি কি করো তার হিসেব আমার প্রয়োজন নেই তবে আমার সামনে তুমি শুধু আমারই। আমাকে তোমার পছন্দ কিনা সেটা আমি এখনই জানতে চাইবোনা, আর এখনি আমি তোমাকে ভালোবাসি একথাটা ও আমি বলতে পারবো না।
আমি সারাজীবন একসাথে পথ চলবো বলেই তোমার হাত ধরেছি তাই আমি চাইবো আমৃত্যু একসাথে চলতে, তবে সেটা কখনোই যেকোন মুল্যে নয়। আজ কাল অথবা দশ-বিশ বা আরো পরেও কখনো তোমার মনে হয় যে আমি তোমার জন্য পারফেক্ট নই তবে আমায় জানিয়ে দিও আমি তোমাকে স্বাধীন করে দিবো।
কারন কাউকে জোর করে নিজের সাথে চলতে বাধ্য করতে আমি চাইনা,পারি ও না।
যদি কখনো মনে হয় আমার সাথে পায়ে পা মিলিয়ে চলা তোমার পক্ষে সম্ভব নয় তবে তুমি আমাকে বলে পথ আলাদা করে নিও।
আমি তোমাকে সব দিতে পারবো শুধু তুমি আমায় ধোঁকা দিওনা প্লীজ। আপাতত এটুকুই থাক,
অনেক রাত হলো, যাও ঘুমিয়ে পড় কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। আার হ্যাঁ, যদি কোন অভিযোগ বা অন্যকিছু বলার থাকে তবে সময় করে বলে নিও কারন একটা নির্দিষ্ট সময়ের পর তুমি হয়তো এর জন্য আর সুযোগ পাবেনা।
কাঁথাটা পাশে রেখো রাতে ঠান্ডা করতে পারে, চাইলে তুমি কাঁথার বিকল্প ও নিতে পারো……3 Comments
Friends
বাহার উদ্দিন আহমেদ (শ্রাবণ)
@bahar3244
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou


বিয়েটা কেমনি জানি হয়ে যায়!