-
||কবিতা||গরিবের দৃশ্য আঁক মনে||আবিদ হোসেন তামিম||১১ সেপ্টেম্বর ২০২১
বিভাগ : কবিতা
কবিতার নাম : গরিবের দৃশ্য আঁক মনে
কলমে : আবিদ হোসেন তামিমগরিবের কথা ভাব তুমি , ভেবে দেখ একবার ,
দুঃখ বলে এক কঠিন বস্তু , খুঁজে পাবে সে জীবনে ।
খুঁজলে দেখতে পাবে অশ্রুভেজা চক্ষু , অসুস্থ দেহ , সুখ-
হীন গৃহ ; আরো পাবে , যদি , গরিবের দৃশ্য আঁক মনে ।গরিবের বুকে কত শত দুঃখ , কষ্ট , ব্যাথা জমানো ,
বলি না সে কথা , সদা মিথ্যা বলে বেড়াই জনে জনে ।
প্রকৃত ব্যাথা , কী , কাকে বলে , যদি বুঝতে চাও ,
তবে , একবার , গরিবের দৃশ্য আঁক মনে ।মিথ্যা অপবাদে অপমানিত করা হয় গরিবদের ,
কারণ — তারা নাকি হাত দেয় ধনীদের ধনে ।
অতঃপর ধনীদের একেকটি বাক্যে লাঞ্ছিত হয় তারা ;
নির্দয় অপরাধী হয় খামোখা ; অকারণে–অপ্রয়োজনে ।আজকাল গরিবের হাসি যেন বিষের সমান ,
সহ্য হয় না সভ্যদের , রুখতে সে হাসি ;
অত্যাচারের পাল্লা করে ভারি ক্ষণে ক্ষণে ।
গরিব বলতে শুধু অর্থহীন আর অশিক্ষিত বুঝায় না ,
বোঝায় শত কষ্ট , ভারী মন , নিঃসঙ্গতা আর অবহেলা ,
তুমিও বুঝবে , যদি , গরিবের দৃশ্য আঁক মনে ।4 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
__ariyan__
@ariyan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot


সুন্দর কবিতা। অভিনন্দন।