Profile Photo

Sajiv Islam.Offline

  • Sajiv@Islam
  • Profile picture of Sajiv Islam.

    Sajiv Islam.

    4 years, 9 months ago

    সিস্টেমটা সমগ্রত আমাকে গ্রাস করলো

    ধরুন নিদিষ্ট এক একটা সাধারণ একক আমাদের
    এক ও অভিন্ন সেই চিরন্তন অবিনাশী
    চাঁদ যার শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ
    পূর্ণতা আর ক্ষয়ের দুটা দিকই আছে-
    এর সাথে আপনার শহর বা নাগরিক জীবন ,
    নটিপাড়া, চায়ের দোকান আর সেই
    আপনার দিনের শেষ সিগারেট শলাকা
    দৈনিক পত্রিকা সমেত ছোট শহরের দিকে
    ছোটা রাতের গাড়ি এবং আপনার মোবাইল ফোন
    সেগুলো আপনার সময় ও মনোযোগ কতটুকু
    নস্যাৎ করেছে জানি না , তবুও এসব নৈমিত্তিকতায়

    আমি একদিন আমার পেয়িং গেস্টটি তার
    পুং সঙ্গীটির অপ্রত্যাশিত আগমনে উপস্থিত বুদ্ধি জোরে
    ভ্যাবাচ্যাকা খেয়ে দ্রুত কথা ঘুরিয়ে সেল ফোনের
    অপর প্রান্তটিকে পরে কথা বলবার প্রতিশ্রুতি
    দিয়ে লাইনটা কেটে দিলেন , আমাকে খেয়াল করবার
    অবকাশ স্ত্রী লোকটির ছিল না যদিও দম্পতিরটির
    সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক থেকেও ভালো সে দিকে
    খেয়াল রেখেই আমি আমার আপন সঙ্গিনীকে
    আপাত গুরুত্বহীন ঐ কথাটা খবরের কাগজের পাতাটা
    উল্টাতে উল্টাতে বললাম, আর হ্যা আমি এখনও
    নিয়ম করে কাগজ পড়ি ,বাগান করি আর বছরে দুবার
    দেশে বিদেশে বেড়াতে যাই ,ঘরটা প্রায়ান্ধকার করে
    টার্ন টেবিলে গান শুনি এবং জাতীয় দিবসে বাচ্চাদের
    মত দেশের পতাকা উড়াই এবং সিগারেট খাই ।

    মধ্যরাতে ঘুমময়তা ও তন্দ্রাজীবতার অন্যদিকে
    আপনাদের নিদ্রামগ্ন দিলখুসার অফিসগুলো
    যখন দোর এঁটে ঘুমায় সেখানে জন মানবহীন
    প্রতিবেশে সেই সব বিশাল বিশাল সদর দরজার
    সামনে নিস্তরঙ্গ নিসচুপতার ভেতর এলাকার
    পকেটমার আর ছিঁচকে চোরেরা যে আচানক
    দু এক দান তাস খেলে দ্রুত হাওয়ায় মিলিয়ে যায়
    আবার কাজ সেরে ঐ জুয়োর নেশায় ফিরে আসে
    -টাকা ওড়ায় সেখানেও ত্রস্ত ঐসব ভঙ্গি
    আমাকে আবাক করে না , আবাক করে না আমার
    স্মৃতি দৌর্বল্য না থাকলেও ছল করে অসফল ক্লাস মেইট
    বা আত্মীয় – অনাত্মীয়দের নাম ভুলে যাওয়ার বাতিকটা
    সত্যি নিজেকে বেশ চালু মাল বলে ভাবতে শেখায় ,
    যুগ প্রচলন -জগৎ সংসার আর পর্ণ একট্রেস সদৃশ্য
    জি.এফটি । নিজেকে নিলজ্জ বেহায়া মনে হয়
    আর জানবেন কোনো অনুশোচনাও আমার ধাতে নাই

    এগুলোও চলক আর আপনার ঐ চাঁদ যথাবিহিত
    ঠিকই আছে , আপনাকে ছাড়া ছেনাল মেয়েছেলেগুলো
    দিলখুসার পকেট মার – জুয়ো খেলা , চায়ের কাপ
    আর আঙুলের ফাঁকে ধরা সিগারেট শলাকা
    সবই কি ঠিক আছে কেবল নিঃশব্দে পুড়ছেন আপনি?

    আমিও পুরোটা এক প্রকার সিস্টেমে পরে গেছি,এই আরকি!

    8
    4 Comments

My pseudonym is SAJIV ISLAM .

Free Lance Artist & literati .

Freelance Artist & literati. Working as a Social worker. Love to read, travel & cook. Music & Cinema once it was my obsession. Live single.

Skip to toolbar