Profile Photo

Nushrat MohimaOffline

  • Nushrat-Jahan-Mohima
  • Profile picture of Nushrat Mohima

    Nushrat Mohima

    • 5 years, 2 months ago

    “একটি বিন্তে দুইটি ফুল”

    ইসাবেলা সেইদিন বিদেশ চলে গেল। রুশানের সাথে তার সম্পর্ক টা আর আগের মত নেই। অথচ এই সেইদিন দুইজন এক মনের মানুষ ছিল। আগে বলে নেই ইসাবেলা খ্রিষ্টান ধর্মের,রুশান মুলসিম। বিদেশে দুইজনের আলাপ। ৩ বছরের পরিচয় তারপর বিয়ে। প্রথমে ভাল থাকলেও এখন তাদের মাঝে প্রচুর ঝগড়া হয়। তাদের ১ বছরের মেয়ে আছে অপরাজিতা। সেইদিন এত ঝামেলা হল যে ইসাবেলা মেয়েকে নিয়ে বিদেশ চলেই গেল। রুশান থাকলো দেশে পড়ে।অপরাজিতা এখন বাবা,মা বলতে পারে। মাঝে মাঝে বাবা ডাকে কিন্ত তার পাশে বাবা নেই। ছোট মন তার বাবা যে কাছে নেই সেটা সে বুঝতেই পারে না। এইদিকে মেয়ে কে না দেখে রুশান প্রায় পাগল। মেয়ে অন্তপ্রান ছিল যে সে। ইসাবেলা এসব ভাবে না সে মনের দিক কম বুঝে। বিদেশে বড় হয়েছে সে। তার কাছে পার্টি, বন্ধু, ক্লাব এসবের আলাদা একটা দিক আছে। তাই বিদেশে সে এসব নিয়েই আবার ব্যস্ত। অপরাজিতা যেন ভালোবসা ছাড়া বড় হতে লাগলো। এভাবে কেটে গেল ১৫ বছর। অপরাজিতা বড় হয়ে গেল। তার আর বিদেশে থাকতে ইচ্ছা করে না। বার বার বাবার কথা মনে পড়ে তার। মাকে বলে কিন্তু ইসাবেলা পাত্তা দেয় না। একদিন সে, টিকিট কেটে দেশে ফিয়ে এল। অনেক খুঁজে সে তার বাবাকে বের করল। তাকে দেখে রুশান যেন হারানো ধন খুঁজে পেল। গাছের ফুল যেন আবার ফুটলো। কিছুদিন পর ইসাবেলাও চলে এলো। তিনি রাগ করেই আছে। অপরাজিতা অনেক কষ্টে তার বাবা-মা কে এক সুতায় বাধলো। আবারো যেন ইসাবেলা আর রুশান সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে এক বিন্তে বাধা পড়ে গেল। আর হ্যা, আরো বলে রাখি, তাদের বিয়ে তাও অনেক ঝামেলার পর হয়েছে। নিজেদের জীবন বিপন্ন করে তারা এক হয়েছিল। তাই সামান্ন্য এক ঝামেলা তাদের র দূরে রাখতে পারে নি। আবারো এক বিন্তে দুইটি ফুল হয়েই ফুটে থাকবে বাগানে। আর সেই বাগানের ফুলের কলি হচ্ছে অপরাজিতা। সেও ফুটে থাকবে ওদের সাথে সেখানে ভালবাসার কাছে কোনো কিছুই বাধা না।

    17
    6 Comments
Skip to toolbar