Profile Photo

চন্দ্রাহতOffline

  • Chandrahato
  • Profile picture of চন্দ্রাহত

    চন্দ্রাহত

    4 years, 8 months ago

    কত সহজেই আমরা প্রতিশ্রুতি দেই,
    “তোমায় ভুলবো না কোনো দিন”!
    তারও চেয়ে সহজে আমরা ভুলে যাই;
    যে কালবৈশাখী সব দুমড়ে-মুচড়ে দেয়-
    তার তান্ডব শেষে-
    গাছের তলার আমটিও তার চেয়ে বড় হয়ে ওঠে!
    আমরা “ভুলবো না” ভুলে যাই,
    কত “ভুলবো না” জমা হয়,
    তাও ভুলে যাই!
    বারো বছর সংসার করা বিপত্নীকের-
    নব ফুলশয্যায় যেতে বারো দিনও লাগে না,
    সে শয্যায় মধু মেলে, চিতার উত্তাপ থাকে না!
    বেঁচে থাকার প্রয়োজনে কেই বা মনে রাখে?
    মানুষ ভুলে যায়, ভুলে যায় বলেই বেঁচে থাকে!

    4
    2 Comments
Skip to toolbar