Profile Photo

Md Jaglu MiahOffline

  • suhan
  • Profile picture of Md Jaglu Miah

    Md Jaglu Miah

    4 years, 9 months ago

    বেকারত্ব দূর করার উপায়।।।

    আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
    আজ আমি এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বেকারত্ব দূর করার উপায়!!!
    বাংলাদেশের বেকারত্ব সমস্যা হচ্ছে প্রধান সমস্যা। বেকারত্ব প্রতিটি জাতির জন্য অভিশাপ। কারণ ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেলে মেধা ও সময়ের অপচয় ঘটে। বেকারত্ব তরুণ সমাজের মধ্যে হতাশা তৈরি করে। বেকারত্বের মাধ্যমে তারুণ্যের অপচয় ঘটে অন্যদিকে আইন-শৃংখলার অবনতি ঘটে। বেকারত্ব অসংখ্য সামাজিক সমস্যার জন্ম দেয়।
    হয়তো আপনি ভাবতেছেন পড়াশোনার পাশাপাশি কি করবেন??আর ভাবতেছেন,কি যে করি!কি যে করি!!কি যে করি!!!
    আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পড়ালেখার পাশাপাশি কি করবেন সেটা কখনো ভেবেছেন। না শুধু বলেছেন পড়ালেখার পাশাপাশি কি যে করি বা কি করা যায়।

    যারা এখনো কোন চাকরি পান নাই। যারা এরকম ভাবতেছেন, কি যে করি। তাদের জন্য আজকের এই বিষয়টি।
    আসলে শুধু এটা ছাত্রদের জন্য না। এটা আমাদের বেকার যুব সমাজের জন্য।

    বর্তমানে আপনি কি করবেন নিজে কিছু বুঝতেছেন না। অথবা আপনি শিক্ষিত বা অশিক্ষিত সেটাই বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি করবেন সেটাই, শুধু কি যে করি বললে তো চলবে না। কিছু তো একটা করতে হবে তাই না। তো কিছু একটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটা হচ্ছে কি যে করি না বলে সোজা যেকোনো ধরনের একটা কাজ করা প্রয়োজন। সেটা হতে পারে স্টুডেন্টদের জন্য টিউশনি বা ডিজিটাল যে মার্কেটপ্লেস গুলো আছে সেগুলো তেও কাজ করতে পারো।

    যেমন- উবার ড্রাইভার, পাঠাও ইত্যাদি এগুলোর মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন পড়াশোনার পাশাপাশি।

    এছাড়া ফুড পান্ডা বিভিন্ন কোম্পানির পার্সেল দেওয়া-নেওয়া বা হাল আমলের ফুড ডেলিভারি। এসব ডেলিভারি দেয়ার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায়।

    আসলে ফ্রিল্যান্সিং শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মুক্ত পেশা। যেহেতু ফ্রিল্যান্সিং মুক্ত পেশা তাই আপনি আপনার ইচ্ছামত কাজগুলো করতে পারেন এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। আপনি যে সময় ফ্রি থাকেন শেষ সময়ে আপনি কাজ করতে পারেন। হোক সেটা দিনে বা রাত।

    এমনকি ডিজিটাল অঙ্গনে ফ্রিল্যান্সিংয়ে করা যেতে পারে কতশত চাকরি। ডিজিটাল অঙ্গনে চাকরির রয়েছে হাজারো সেক্টর। সে সেক্টর গুলোতে কাজ করতেছে লক্ষ লক্ষ লোক জন। যেমনঃ ওয়েব ডেভেলপ, গ্রাফিক্স ডিজাইন বা মোশন গ্রাফিক্সসহ নতুন কত কী শেখার সুযোগ রয়েছে। একাজগুলো শেখার মাধ্যমে আপনি এ সেক্টর গুলোতে কাজ করতে পারেন আপনার ইচ্ছে মত। অফিস কিংবা আদালতের মত নয়, আপনার যখন ভালো লাগবে তখন কাজগুলো করতে পারবেন।

    টাকা ইনকাম করার বিভিন্ন উপায় আছে। কিন্তু আমরা কি করি সব সময় চাকরির পিছনে দৌড়াই। যখন চাকরি কপালে জুটে না তখন হতাশার মধ্যে ডুবে থাকি। শুধু ভাবতে থাকি, কি যে করি। কি আর ভাববেন লেগে পড়ুন কাজে। নিজেকে দক্ষ করুন, কাজের মধ্য দিয়ে নিজের দক্ষতা যাচাই করুন।৷
    শুধু এগুলোই নয় আরো অনেক সেক্টর আছে যেগুলোতে আমরা কাজ করতে পারি। কাজ করার মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে পারি।

    5
    3 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar