Profile Photo

Saleh FattahOffline

  • Saleh-Ahammad-Fattah
  • Profile picture of Saleh Fattah

    Saleh Fattah

    4 years, 9 months ago

    সালেহ আহম্মদ ফাত্তা
    স্বাধীনতার কথা

    বাংলার মাটিতে আজও শুকায়নি
    শহীদের রক্তের গন্ধ।

    বাংলার মানুষ আজও ভোলেনি
    হিংস্র জানোয়ারদের কথা,
    দুলক্ষ মা-বোনের সম্ভ্রমহানির কথা
    আজও শুনে মা-বোনের আর্তনাদ।

    বাংলার মানুষ ভুলবে না
    ২৫ মার্চের কালরাত,
    বাংলার মানুষ ভুলবে না
    ৩০ লক্ষ বাঙালির রক্তদান,
    যেদিন পাকিস্তানি বাহিনী চালিয়েছিল অত্যচার
    শতশত মানুষের রক্তে রঞ্জিত পথ-ঘাট একাকার।

    বাংলার মানুষ ভুলবে না
    বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণ,
    বাংলার আপামর জনগণ শুনেছিল সে ভাষণ
    বাঙালি পেয়েছিল স্বস্তির নিঃশ্বাস
    অবশেষে লাল সূর্য খচিত সবুজ পতাকা উড়ানো হয়েছিল
    সারাদেশে শুরু হয়েছিল তীব্র লড়াই।

    বাংলার মানুষ ভুলবে না
    বঙ্গবন্ধুর অনুপ্রেরণার কথা,
    বাংলার মানুষ ভুলবে না
    নয় মাস মুক্তিযুদ্ধের কথা
    মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালির অন্তরে গাঁথা।

    বাংলার মানুষ পারবে না ভুলতে
    ৭১-এর স্বাধীনতার কথা।

    3
    3 Comments
Skip to toolbar