-
বাবা ভূত
(তানভীর আলম হীরা – ১৮/০৯/২০২১)
=================================================
দরজার হ্যাংগারে আমার শার্ট আর ঝোলানো নেই,
ঘরের ওয়ার্ডড্রপ গুলাও খালি, সোনালী ঘড়ি টা কোথায়, মনে পরেনা।
=================================================
আমি ভাবি মাঝে মাঝে, ওরা আমার কাপড় গুলো কি করেছে?
উপরে বসে তো রিসাইকেল বিন গ্রুপ এও খোজ নেয়ার উপায় নেই,
আমার কাপড় গুলো কি ওখানে বিক্রয় হচ্ছে।
=================================================
আমার প্রিয় মেরুন শার্ট, আমার প্রিয় কাল পাঞ্জাবী।
ওগুলো অন্য কেও পরছে না তো, শুধু রাগী আর ভাবি।
=================================================
আমার লাল কাবলী টা কোথায়, আলমারি ঘাটতেই খুজে পেলাম,
কুচকে পরে আছে, কেও এগুলোকে বের করে একটু হাত কি বুলায়?
আমার গোলাপী গেঞ্জি!! সেটা দিয়ে কি এখন ঘর মোছা হয়?
=================================================
আমার কালো চশমা, কোথায় সেটা?
যেটা দিয়ে একসময় পেতাম সৃষ্টি সুখের দেখা।
=================================================
অনেক দিন পর নিজের কোলবালিশ টার দিকে চোখ গেলো,
আবেগের যেন সাত সাগর পেরিয়ে এই ভূতের চোখেও জল এলো।
=================================================
আজকে এখানে বাসায় কেও নেই, নরকেও আজ শুক্রবার।
তাই খুব কাকতি করেই ছুটি নিলাম।
বললাম, যাই পৃথিবী থেকে ঘুরে আসি।
দেখে আসি আমার যাওয়ার পর আমার আপনদের কারবার।
=================================================
আমার ডিভানে নতুন কিছু রঙিন বালিশ।
এই ডিভানে কেও হয়ত এখন পা মেলে বসেনা।
এই ডিভানে হয়ত আমার মেয়ে আগের মত আর লাফায়না।
=================================================
আচ্ছা টিভির ইউটিউব এ আমার আইডিটা কি খোলা আছে?
কেও কি আমার পছন্দের গান গুলো শোনে?
অঞ্জনের “আমি আসবো ফিরে”, আর রিস্পোন্স এর “মোহনা”
খুলে দেখি আমার আইডিটাই নেই,
ওদের আইডিতেও আমার পছন্দের কোন গান কেও শোনেনা।
=================================================
আমার মেয়ের বড় বেলার ছবি দেখে হকচকিয়ে গেলাম।
আহারে মা’রে, নিজের মায়ের মত না হলে কি পারতি না।
নিজের মধ্যে বাবার একটু ছাপটা রাখতে কি পারতি না।
হয়ত তোকে দেখে হলেও কেও একজন আমাকে মনে করত।
=================================================
অনেক বছর পর আমার ল্যাপটপ টা অন করলাম,
নিজের পোর্টফোলিও গুলো একটু দেখলাম,
আহ, বিহেন্স, ড্রিবল সব পরে আছে অবহেলায়।
তুলটে লেখা আমার কবিতা ও গদ্য গুলো ও কেও আর দেখে না।
অনেকে ম্যাসেজ ও করেছে দেখলাম,
আরে গাধা তোরা জানিসনা, আমিতো এখন নরক পাড়ায়।
=================================================
আমার প্রিয় বই গুলো সেলফেই পরে আছে,
ধুলো নেই, অর্থাৎ কেও এগুলো কে প্রায় পরিষ্কার করে।
ঘর পরিষ্কার রাখার জন্য করে, না আমার স্মরণে?
=================================================
আচ্ছা ফ্রিজ এ দেখি তো,
আপেল আছে কিনা, আমার খুব প্রিয় ফল।
নাহ নেই, সব খানে শুধু মাল্টা আর কমলার দল।
=================================================
আমাকে স্মরণ করে আমার চার মশলার কৌটা ও কেও রাখেনি,
হয়ত আমাকে মনে করলে কষ্ট বেশি তাই কেও গায়েও মাখেনি।
=================================================
আমার সাদা পিক্সেল টা হয়ত কেও ব্যাবহার করে,
কোথাও দেখছিনা, চার্জার আগের জায়গাতেই আছে,
সাথে লাল স্ট্যাপ্লার, যার ভড় ছাড়া চার্জ হতনা।
=================================================
যাওয়ার সময় মেয়েটার ছবিটার দিকে আরেকটু তাকিয়ে রইলাম,
আচ্ছা আমার মেয়ে কি আমাকে ভাল জানে?
আমার ব্যাপারে ভাল বলে, ছড়ায় কবিতায় ও গানে?
=================================================
আমার মেয়ে কি আমার মতই হয়েছে?
নীরব ও প্রতিবাদহীন ।
আমার মেয়ে কি আমার মতই মানুষ কে ভালবাসে?
সরল ও স্বার্থহীন ।
=================================================
নাকি আমার মেয়েও মুখ ছিটকে মানুষ এর মনে কষ্ট দিয়ে কথা বলে?
নাকি আমার মেয়েও বেপর্দা ও বেহায়া নোংরা মেয়েদের সাথে চলে?
=================================================
আমার মেয়ে কি সিগারেট খায়? নেশা করে?
আমার মেয়ে ও গভীর রাতে বাসায় ফেরে?
=================================================
ধুর, ভূতদের ওসব চিন্তা করতে নেই।
বাবা ভূতদের এখন ওসব ভেবে আর লাভ কোথায়?
বাবা ভূত রা তো নিরুপায়।
জীবিত থাকতেও নিরুপায়, ভূত হয়েও নিরুপায়।
=================================================
ভাল থাকো তোমরা,
বাবা ভূত ফিরে যায় নরক পাড়ায়।
=================================================

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
@ashraful710

nice