-
#_শুকনো_গাছের_পাতা
দাপুটে বৃষ্টিতে ভিজি,
শুকোয় কড়া রোদ,
ভিজি — ঘামে;
ঘামে ভিজে ফের শুকোই;
জলে, মেঘে, রোদে; প্রখর রোদে।
গাছের পাতার মতো,
তার খাতার পাতার মতো,
শুকোই; শুকনোকে ভেজাই,
ঘামে।
গিলি — জল; মঙ্গলবারে
পানীয়ে চুমু দিই —
শুকনো জলে ভিজি;
নতুন-পুরনো সভ্যতাসমেত।
শুক্রবারে বাঁচি;
অথবা মরি — খেয়ে-পরে
শুকনো গাছের পাতা; এবং
ঠাকুরদার স্যাতস্যাতে কুর্তা।মান্টো রায় / ১১.০৯.২১
6 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
UTTAM KUMAR BISWAS
@uttamk
Md. Deloar Hossen
@md-deloar-hossen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot



সুন্দর কবিতা। অভিনন্দন।