-
#শেষ মিনতি
তানজিনা আক্তার
কোনো একদিন হঠাৎ করে যদি,
পৃথিবীর বুক থেকে হারিয়ে যাই।
হঠাৎ কোনো এক সময় মাটির
বিছানায় এই আমাকে শুইয়ে দেয়,
তখন আমার করা সব ভুল গুলো
ক্ষমা করে দিয়ো,
দু রাকাত নফল নামাজ পড়ে দুআ কইরো আমার জন্য।
কখনো যদি ফুল হয়ে ঝরে যাই
তখন সেটা কুড়িয়ে যত্ন করে তোমার
ডায়েরির পাতার ভাঁজে রেখো।
কখনো যদি বিশাল আকাশের মাঝে
হারিয়ে যাই,
শত কোটি তারার মাঝে আমাকে খুঁজে নিও।
কখনো যদি মেঘের মাঝে হারিয়ে যাই,
শ্রাবণের বৃষ্টির মাঝে থাকবো আমি,
অনুভবে আমায় বুঝে নিয়ো।
কখনো মনে কষ্টের পাহাড় জমলে
তখন চোখ বন্ধ করে আমাদের সুন্দর
স্মৃতিচারণ গুলো অনুভব করিও।
কখনো যদি অনুভূতিগুলো কষ্টে ভরে উঠে
তখন অস্রু নয়নে আকাশপানে চেয়ে থাকিও।
তবুও যদি স্বস্তি না মেলে,
বৃষ্টির কয়েক পশরা জল সাথে নিয়ে
ইবাদতের মোনাজাতে মাগফিরাত কামনা করিও।
দেখবে মনে থাকা সব দুঃখ কষ্ট আপনাআপনি ঘুচে যাক মুছে যাক।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
তুলট ডেস্ক
@toulot
তানভীর তীব্র
@tanvir3
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
মো: মাসুম মিয়া
@mashum007
চাঁদ সদাগর
@chand_sodagor

সুন্দর কবিতা। অভিনন্দন।