Profile Photo

Rabeya ShuvraOffline

  • Rabeya-Rubaiyat-Shuvra
  • Profile picture of Rabeya Shuvra

    Rabeya Shuvra

    4 years, 9 months ago

    আমি যেদিন আর গৃহে ফিরবো না, গৃহবাসীরা সেদিন আমায় আর খুঁজতে বের হবে না তোমরা। ভেবে নিয়ো আমি সেদিন পথ হারানো পথিক হয়েছি, তাই আর ফিরিনি নিজ গৃহে। অনেক নিশিতের নিদ্রান্বিত স্বপ্নে আমার চেনা পথ আমি হারিয়েছি, হেঁটেছি বহু বার চেনা পথ ধরে, কিন্তু খুঁজে পাইনি আমি নিজ গৃহে ফেরার পথ! যখন দিশেহারা হয়ে থমকে দাঁড়িয়েছি, তখনই যদি কেউ এসে চিনিয়ে দিতো আমার গৃহের পথ!
    আমি ফিরে আসতাম! আমি ফিরে আসতাম সেই পথ ধরে আপন গৃহে, গৃহস্থ আমায় জানান দিতো আমি ফিরেছি। কিন্তু তা ছিলো আমার নিদ্রান্বিত স্বপ্ন! বাস্তবতার ভীড়ে গৃহে ফেরার পথ দেখানোর কোনে পথযাত্রীর দেখা মিলে ন, কারন তখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তবে শুনে রেখো আমি যেদিন পথ হারা পথিক হবো, সেদিন থেকে হাঁটতে থাকবো শহরের নগরে নগরে , আমি হেঁটে যাবো অনেকখানি পথ, তোমরা যেন অপেক্ষায় থেকো না, আমি হয়ত ফিরবো না আর গৃহে কোনদিন। আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে পাড়ি জমাবো, সেখান থেকে আর ফিরতে পারবো না!
    আর ফেরা হবেনা!
    ~উদ্দীপ্ত

    5
    2 Comments
Skip to toolbar