-
আইজ-কাইলক্যার ছাওয়ার ঘরোক হামার এত্তিক্যার পুরেনা একনা বিষয়ের সাঁতে পরিচয় করি দিব্যা তকন্যা মোর এই ন্যাকা।
************************************************
“Caricature” হামরা গ্রামোত কই “কেরিকেচ”। কতাটা হয়তা বাড়ির কারো না কারো মুকোত শোনচেন। কতাটার মানে হইল “ব্যঙ্গচিত্র, ব্যঙ্গাত্নক, অতিরঞ্জিত, নাটকীয়। এক কতায় মজার মতন করি নকল করা।
হামার এত্তি আগোত কেরিকেচ দ্যাকে ব্যাড়াচিল হামার নচিপুদ্দি। নচিপুদ্দি পোত্যেক দিন থুক্কু পোত্তেক আইত কারো না কারো খুলিত কেরিকেচ দ্যাকে ব্যাড়াচিল। হামরা উয়্যার কেরিকেচ দেকিয়্যা হাঁসতে হাসতে মরব্যা ধচ্চেনো।
এবার একনা কেরিকেচের বিবরণ দ্যাওঁ শোন। যার খুলিত কেরিকেচ হইবে সাঁজ থাকি তার খুলিত পাড়ার ব্যাটাছইল- বেটিছইল তামান আসি পালা (জড়ো) হচিল। নচিপুদ্দি কি কচ্চিল, খুলির মোদ্দোত এখান মুশরি টাংগি, একটা বালিশ, একটা হালুয়্যা পেন্টি আর একটা মুড়িট্টিন সাঁতে নিয়্যা মুশরির ভেতরোত স্যান্দাচিল। তার পাচে শুরু হচিল অর নাটক। মুড়িট্টিন ট্যার ভেতরোত কাল্লা ডুবি দিয়্যা আও কাড়চিল আর মাইকের ন্যাকান আওয়াজ হচিল। মুড়িট্টিন ট্যার ভেতরোত কাল্লা ডুবি দিয়্যা একবার মরদের মতন গালা করি আও কাড়চিল, একবার মাইয়্যার ঘরে ন্যাকান গালা করি আও কাড়চিল, একবার মোটা গালা করি আও কাড়চিল, একবার সরু গালা করি আও কাড়চিল। এক কতায়, পোনদ্রো-বিশ মতনের গালা করি আও কাড়চিল। একটা নাটকোত যতুগুল্যা মানুষ কতা কয় ততুগুল্যা মাইষের মতন করি আও কাড়চিল। হামরা শুলি মনে কচ্চেনো মুশরির ভেতরোত কতুগুল্যাবা মানুষ আচে। অটেকোনা নাটক কত্তে কত্তে ভেতরোত ভাতার-মাইয়্যার কাজিয়্যা নাগচিল। মাইয়্যা-ভাতারে ডাঙ্গ-ডাঙ্গি কচ্চিল। খালি ধুপ ধুপ করি ডাংগের অাওয়াজ শোচেনো (মুশরির ভেতরোত হালুয়্যা পেন্টিট্যা দিয়্যা বালিশোত ডাঙ্গাচিল)।
এংক্যা করি হামার নচিপুদ্দি কেরিকেচ দ্যাকে ব্যাড়াচিল।
আইজ কাইল নচিপুদ্দির সেই কেরিকেচ আর নাই। না থাকলে হইবে? আইজ কাইল চাইরোপ্যাকে বাস্তবে যত কেরিকেচ হওচে হামার নচিপুদ্দি বাঁচি থাকলে শরমোতে মরি গ্যালো হয়।
fb://photo/870681879727668?set=a.7296783538280224 Comments
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou


জীবন কথা। ধন্যবাদ