Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 8 months ago
    Profile picture
    4 years, 8 months ago

    দুঃসহ স্মৃতি
    কামাল হোসেন

    কী ভেবেছো ভুলে গেছি তোমায়?
    অখন্ড হৃৎপিন্ডের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে
    তোমায় আমি নিরাপত্তার বলয়ে রাখতে পারিনি,
    তবে চোখের নোনা সমুদ্রের মোহনার বসত ভিটের উঠোনে
    উত্তপ্ত পেরেক গেড়ে তোমার স্মৃতির এ্যালবাম ঝুলিয়ে রেখেছি।
    তোমাকে ভোলা যায় না
    শত শতাব্দীর কবর-চিতায় অবশিষ্ট নেই হাড়গোড়,
    আমার বুকের জীবন্ত কবরে চিতার দাহন,
    বুকচাপা কষ্টদের বীভৎস চিৎকার,
    সহস্র প্রতিজ্ঞার বুকফাটা আর্তনাদ,
    সেই সব স্মৃতির কঙ্কাল অঝোর কান্নায়
    বিলাপ করে মিছিলে যায় মৌনতার কাল-পথে।
    পোড়া বারুদের ঘর্ষণে সিগারেটের বিষাক্ত নিকেটিন আমায় বিক্ষত করেনি,
    পার্কের বেঞ্চিতে আমার স্মৃতির প্রজাপতিরা দলবেঁধে আসে
    আমি বসি সেখানটায়; তুমি যেপাশে বসতে,
    আমার জায়গাটা খালি থাকে।
    তোমার স্থান আমি শূন্য করি না
    অথচ আমার পুরো জীবন কাফনে মুড়িয়ে তুমি আমায় জীবন্ত লাশ করে দিলে।
    তুমি বলতে আমার হাত ধরে বাসর চৌকাঠ হতে স্বর্গের সিঁড়িতে হাঁটবে,
    অথচ যৌবনের আগ্নেয়গিরির জ্বালামুখের দগ্ধ লাভায় তুমি স্বর্গের মোহিনী সারগামে বিভোর।
    আমি? তোমার দেয়া পাঁচটি বছর কফিনে করে বয়ে বেড়াই শহর-নগর-গলিপথে।
    রিক্সায় বসেই বা হাতটা এখনো বাড়াই,
    কেউ নেই
    ফাঁকা রাস্তা
    আমাদের ভালবাসাগুলো খুব বেশি একা হয়ে নিপীড়িত আজ।
    কতো বসন্ত পলাশ-শিমুলে অফোটা আম বোলে ঝরেছে পানসে বিকেলে,
    জানলার গ্রীলে জোড়া হাত রেখে নিঃশ্বাসে বিষ নেই একাকীত্ব মন্থনের।

    8
    4 Comments
Skip to toolbar