Profile Photo

নির্জন অঙ্কনOffline

  • Mali
  • Profile picture of নির্জন অঙ্কন

    নির্জন অঙ্কন

    5 years, 3 months ago

    ক্লান্তশরীর
    নির্জন অঙ্কন

    অমল অনল স্পর্শ মানবকোষ ক্রমাগত ক্ষতবিক্ষত করে।
    টিগারের পকেটে তামা আটকে থেকে সমুদ্রের মতো নারী তালাশ করে।
    নীল চাঁদের ঘরে নিদ্রাহীন অন্তবার্স মহাপুরুষের দ্বার খোঁজে।

    নাথের ঘরে সতী থাকে।সতীও সতীত্ব রক্ষার জন্য ক্লান্তশরীর নিয়ে মরদ খোঁজে।
    রক্তমাংসের শরীর মানেই ক্লান্ত,অলস।
    লাশকাটা ঘরে ক্লান্তি নেই
    সবাই চিত হয়ে শুয়ে নিশ্চিন্তায় নিদ্রা যায়।

    পরিশ্রমে ক্লান্ত শরীর ব্যাথা বিষে অনিবার্য জর্জরিত। ব্যাথা গুলো উননের মতো জ্বলতে থাকে।
    এপাশ ওপাশ হইতে হইতে শেষ প্রহরে আজান পড়ে।
    লাশকাটা ঘরে সবাই নিশ্চিন্তায় বিভর নিদ্রায়মাণ।

    আশেপাশের গলিগুলোয় মোরগের ডাকে সূর্য্যি মামার আমন্ত্রণ।
    লাঙল হাতে চাষারা মাঠে দৌড়াদৌড়ি।

    লাশকাটা ঘরে এখনো ওরা চিত হয়ে শুয়ে আছে।

    1 Share
    3
    1 Comment

Friends

Skip to toolbar