Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • স্থানাংকে_যাত্রা
    _______________
    আগের থেকে কয়েক আলোক বর্ষ এগিয়ে গেছি।
    তুচ্ছ থেকে ঋণাত্মক অসীম অভিমুখে।
    আমার আশেপাশে হাজারো অভিযাত্রী নিজ নিজ বাহনে।
    বিপরীতমুখী অভিযাত্রীদের সংখ্যাও নেহাত কম নয়৷
    অভিমুখী যাত্রীদের মাঝে ঋণাত্মক অসীমের প্রতি-
    সীমাহীন কৌতুহল, উত্তেজনা আর দ্বিধা মেশানো এক নতুন অনুভূতি পরিলক্ষিত হয়।
    অপরপক্ষে বিপরীতমুখীদের মাঝে ঋণাত্মকতাকে –
    উপেক্ষা করার ক্লান্তি, অভিজ্ঞতার প্রশান্তি আর বিপরীতমুখে আহ্বান পরিলক্ষিত হয়।
    একটা সময় চলতে চলতে আসে এক মোড়,
    সকল অভিযাত্রীর যাত্রাকে করে দেয়া হয় স্থবির ।
    এরপর?
    এরপর আবার শুরু হয় যাত্রা।
    কেউ কেউ অভিজ্ঞতার আলোতে খুঁজে পায় সকল দ্বিধার উত্তর।
    আবার খুঁজে না পেয়ে কেউ আরো কৌতুহলী হয়ে, হয় অভিমুখে অগ্রসর।
    অভিমুখীরা পরিচিত হতে থাকে অন্ধকারের হাজার রঙের সাথে,
    নতুন মোড় আসার পূর্বক্ষণ পর্যন্ত ঋণের মায়ায় মজতে থাকে।
    অন্যদিকে বিপরীতমুখীরা এক সময় ঋণাত্মকতাকে উপক্ষার ক্লান্তি উপেক্ষা করতে শেখে,
    প্রবল গতীময়তায় অগ্রসর হতে থাকে তুচ্ছ অভিমুখে।
    কিন্তু তুচ্ছ তো তুচ্ছই।
    তুচ্ছকে বিদীর্ণ করে আলোক গতিতে ছুটতে থাকে ধনাত্মক অসীমে।
    বাড়তে থাকে গতি বাড়তে থাকে আত্মমূল্য।
    এ পথেও যে একটা মোড় আছে৷
    এরপর?
    এরপরের যাত্রা দোদুল্যমান যাত্রা।
    ~~মো দানিয়াল আরাফাত

    7
    5 Comments
Skip to toolbar