Profile Photo

শেখ মোঃ মহিউদ্দিন সজীবOffline

  • Sajive7061
  • সুপ্রিয়া,

    সোনালী প্রভাতের রূপালী আভায় ভেসে ওঠে সুর্য কিরণ। চারিদিকে ছড়িয়ে পড়ে তার রৌদ্রময় রৌশনি। কলকাকলীতে মেতে উঠে সৃষ্টি কুল। অতঃপর সবাই প্রকৃতির অকূল সরোবরে হারিয়ে যায়, প্রয়োজনের তাগিদে। সৃষ্টির হারিয়ে যাওয়া এই সবুজের সমারোহে প্রোথিত গ্রামীণ পরিবেশের অনিমেষ শুভেচ্ছা নিবেন।

    কেমন আছেন আপনি? শ্রীযুক্ত সৌষ্ঠবে যিনি সৃজন করেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে ভালো রাখবেন।
    খুব কী অবাক হচ্ছেন? আপনার নামে খামহীন এ চিঠি দেখে! নাকি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে চিঠির দিকে না তাকানোর পায়তারা খুঁজছেন? মনের অজান্তেই হয়তো বলবেন, কী প্রয়োজন ছিল এসব অযাচিত কথার সমাহার সাজানোর!

    প্রথমত. আমার নিজের দোষের স্বীকৃতি দিতে চাই যে, হঠাৎ করে আপনাকে আনফ্রেন্ড করে দেয়ার জন্যে। আশা রাখি, আপনার অবারিত মনের দয়াগুণে আমাকে ক্ষমা করবেন। দ্বিতীয়ত. আপনাকে আনফ্রেন্ড করার কোনো কারণ নেই, তবুও কেন করলাম? এর কোনো সদুত্তর আমার কাছে নেই। এবং নেই কোনো অজুহাতও।

    চিঠির এ পর্যায়ে এসে হয়তো ভাবছেন, এই কথাগুলো তো আমি ইনবক্সেও এসে বলতে পারতাম কিংবা বিকল্প পথে দূত পরিচালনা পূর্বক কথাগুলো আপনার কর্ণ কুহরে পৌছাতে পারতাম। কিন্তু কি জানেন! যখন আপনাকে আনফ্রেন্ড করছিলাম তখন হয়তো বিগড়ে যাওয়া মস্তিষ্কে কিছু মনে হয়নি, কিন্তু এখন খুবই অপরাধবোধ হচ্ছে। আর আমি এই অমার্জিত আচরণের কোনো সলিউশন বের করতে পারছি না। তাই অামার অব্যক্ত কথাগুলো কে চিঠিকারে আপনার ঠিকানায় প্রেরণ করলাম।

    পরিশেষে বলি; সর্বক্ষণ হাসিখুশি থাকবেন। আপনার ভালোবাসার মানুষদের সবসময় সুখি করে রাখবেন। শেষকথা, যদি হৃদয় থেকে আমার দেয়া ক্ষত মিঠে যায় তাহলে ফ্রেন্ডলিস্টে একটু জায়গা দিয়েন।

    ইতি
    সজীব।

    2
    1 Comment

Friends

Skip to toolbar