-
আজকাল আমরা শুধুমাত্র কোন নির্দিষ্ট একজন মানুষের প্রতি মায়া এবং ভালোবাসা বরাদ্দ রাখি। তাদের এতটাই ভালোবাসি বা মায়ায় জড়াই যে, আমাদের পরিবার, বন্ধু-বান্ধব, এবং আশে পাশের মানুষদের প্রতি ধীরে ধীরে অনীহা চলে আসে। যত সময় যায় ততই মনে হতে থাকে এত পরিচিতি রাখার দরকার নেই।
একটা সময় এসে আমরা প্রথমে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করি, পরে বন্ধু-বান্ধবের সাথে এবং তারপর একে একে পরিবারের সদস্যদের সাথে নিজেদের দূরত্ব বারাই। আর সেই নির্দিষ্ট জনের সাথে সারাদিন কথা, হাসি-ঠাট্টাতে মেতে থাকি। যেন জীবনে আর কাউকে লাগবেই না। কিন্তু আমরা হয়তো ভুলে যাই এই নির্দিষ্ট মানুষটি জীবনে আসার আগে পরিবার, বন্ধু-বান্ধব এবং আত্মীয়রাই পাশে ছিল। অতঃপর হঠাৎই যখন মানুষটির সাথে বিচ্ছেদ হয়ে যায় তখন রাজ্যের সকল একাকিত্ব এসে ভর করে।
একেবারেই যখন আমরা আর মানুষটিকে ফিরে পাবার কোনো আশা খুঁজে পাইনা তখন হন্য হয়ে সেই বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গ খুঁজি। শত কষ্টেও যখন পরিবার এবং বন্ধু-বান্ধব ছেড়ে যায় না তখন ভেতরে ভেতরে খুব আফসোস হয়, আফসোস হয় এই নিয়ে যে শুধু একজন মানুষের জন্য জীবনের এত গুরুত্বপূর্ণ কিছু মানুষদের থেকে আমারা নিজেদের গুটিয়ে রেখেছিলাম।জীবনের কোথাও না কোথাও নিজের জন্য অন্তত কিছুটা ভালোবাসা রাখা খুবই দরকার। কেননা এক সময়কার প্রিয় মানুষটা ছেড়ে চলে গেলেও যেন আমরা নিজেদের তুচ্ছ মনে না করি। নিজেদের প্রতি এই ভালোবাসা থেকেই আবারো উঠে দাঁড়ানোর শক্তি পাই।
সময় পরিবর্তনশীল। ভঙ্গুর হৃদয়ের এই মানুষগুলোর সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া, নিজস্ব একটা পরিচয় গড়ে তোলার মতো বীরত্ব আছে বলে আমার মনে হয় না।জীবন সুন্দর। যদি আমরা তাকে সঠিক ভাবে উপভোগ করতে পারি।
1 Comment
Friends
মো আসিফ মাহমুদ
@asif
Nayra tasin
@nayra
Sabbir Shuvo
@sabbir-shuvo
D K MAHANTA
@dkmahanta01718942602
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
হাবিবুল্লাহ
@habibulla
আব্দুল্লাহ
@g-m-abdulah
সাইমূম ইভান
@syed-symoom-anjum-evan
__ariyan__
@ariyan


প্রিয় মানুষের জন্য সব করা যায়।