Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 8 months ago

    সে আমারই থাক
    — শাহ্ কামাল

    আমার না বলা কথাগুলো না বলাই থাক
    এভাবেই দিন শেষে সব মুছে যাক

    সে থাকুক তাঁর মতো স্বর্গ সুখে,
    তাকে যেন না ছোঁয় অদেখা দুঃখে।

    তাকে আমি বাসি ভাল বেসেই যাব
    জানি বুক ভরা ছলনার ব্যথাই পাব

    তবুও সে হাসিমুখে তাঁর মতো থাক।

    সব আশা হয় না পূরণ, তবু আশা থাকে
    সে আশাই দূর থেকে কাছে যে ডাকে,

    কতো ভরসার টানে চুপিচুপি কানে কানে,
    তাঁর কথা বাজে প্রাণে এ কোন মধুর গানে,

    যতোই থাক না দূরে, সে আমারই থাক।

    আমার না বলা কথাগুলো না বলাই থাক
    এভাবেই দিন শেষে সব মুছে যাক।

    13
    7 Comments
Skip to toolbar