-
একটি কালো মেয়ে
এক যে ছিল কালো মেয়ে দেখতে ছিল বেশ!
মন তার কুমড়ো লতা ছিল অনেক ফ্রেশ ৷
সে ছিল অনেক চঞ্চল দুষ্টামিতে সেরা
তার জন্য সবার বাড়ি থাকতো শক্ত বেড়া ৷চুল ছিল তার অনেক লম্বা কালো বরন বেশ
দেখলে যেন মনে হতো আমি হবো শেষ ৷
সে থাকতো ছোট্ট ঘরে দূরের ঐ গাঁয়ে
নূপুরজোড়া বেশ মানাতো তার সুন্দর ঐ পায়ে ৷ছিল সে ছোট্ট কিশোরী বয়স ছিল কম
দেখতে গেলে দৌঁড়ানী দিতো ছিল যেন যম ৷
প্রতিদিনই দেখতে যেতাম তার সুন্দর বদন
সে ভাবতো হাবা ছিলাম, ছিলাম অনেক মদন ৷বাপ ছিল তার অনেক গরীব ছিল মাঠের চাষা
মেয়েকে করতো অনেক আদর কমেনি ভালোবাসা
কালো হলেও ঐ মেয়ের গুন ছিল অনেক
তার প্রেমে পড়েছিল গাঁয়ের যুবক শতেক ৷আমি তাকে ভালোবাসতাম বলতাম মনের কথা
এই জন্য লোকের কথায় পেতাম অনেক ব্যথা ৷
হটাৎ একদিন দেখা হলো বললাম ভালোবাসি
সালাম দিয়ে সে বলল আমি এখন আসি ৷পরে মোদের প্রেম হলো বিয়ে করলাম তাকে
স্নেহ করতাম, ভালোবাসতাম কামকাজের ফাঁকে ৷
এখন আমরা অনেক সুখী, সুখের নেই শেষ ৷
কালো মেয়ে কালোই আছে আছে অনেক বেশ!!শরীফুজ্জামান নোমানী
০২ অক্টোবর, ২০২১3 Comments
Friends
মারুফ হাসান মাইয়ুফ
@al-maroof-hasan
Md.Khaladur Rahman (অনল)
@wanol
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Shoriful Shoron
@shoriful-shoron
Nipun Chandra
@nipunch
Neel tripura
@neel
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta

কালোতো তোমার চোখে।