-
স্বচক্ষে লালন দর্শন
সীমান্ত পিটার গমেজ
————————-দুপুর ১টার কাছাকাছি সময়, দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের শেষ ধ্বনিটুকু এখনো শোনা যাচ্ছে। কাকাদের উঠানের এক পাশে একটা আম গাছের ছায়ায় বসে আছি। এমন সময় একজন আগন্তুক বাড়িতে এসে ঢুকলো। পিঠে একটা ময়লা ব্যাগ, হাতে দুইটা জীর্ণ শীর্ণ ঝোলা। বয়স ত্রিশ-পয়ত্রিশের মধ্যে হবে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে একজন ফকির। উঠানে কাকীমা ছিল। লোকটা বললো-
“আম্মা, কিছু খাইতে দিবেন? অনেক ক্ষিধা লাগছে।”
কাকীমা লোকটাকে উঠানে বসার ব্যবস্থা করে দিল। লোকটাকে ভাত দিয়ে রান্না ঘরে চলে গেল কারন চুলায় তখনো রান্না চড়ানো। লোকটা খেতে খেতে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে লাগলো–
“আম্মা, আপনার পোলা মাইয়া কয়জন।”
কাকীমা বললেন- “তিন মাইয়া এক পোলা। আপনার পোলা মাইয়া আছে?”
ফকির হেসে বললো- “না আম্মা, পোলা মাইয়া নাই। বিয়াই করি নাই।”
-“কেন বিয়া করেন নাই কেন?”
-“অসুখ আম্মা। ডাক্তাররা লাখ লাখ টেকা নিয়া কি যে অপারেশন কইরা দিছে অসুখ ভালা হয় নাই। নিজেই চলতে পারি না, বিয়া কইরা পরের মাইয়ারে খাওয়ামু কি?”
এরপর লোকটা তার জীবনের কঠিন সময়গুলোর কথা বর্ননা করে গেল। কথায় কথায় কাকীমা তাকে জিজ্ঞাসা করলেন-
– “আপনি যে খ্রিস্টানদের বাড়ি খাওয়া দাওয়া করতাছেন আপনার ধর্মের মানুষ আপনারে কিছু কইবো না?”
– “কি কইবো আম্মা, আল্লায় আমারে যে অবস্থায় দাঁড় করাইছে, হেতে আমার সবার কাছেই মাথা নিচ করন লাগে। কোন দিন মুসলমানের ঘরে খাওন জোটে তো কোনদিন হিন্দুর ঘরে আবার কোনদিন খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরেও খাইছি আম্মা। রিজিকের মালিক আল্লাহ। আল্লায় যেইদিন যেইহানে রিজিক দেয় সেইদিন সেইহানেই খাই আম্মা। আর দুনিয়ায় কি একখান রোগ আইছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই তো মরতাছে। যেইহানে আজরাইলেরই কোন বাছ বিচার নাই, আমি তো সাধারণ ফকির, আমার কি বাছ বিচার করলে চলবো আম্মা?”
ফকিরের কথা শুনে লালন ফকিরের একটা গান মনে পড়ে গেল, “জাত গেল জাত গেল বলে, এ কি আজব কারখানা।”
(সমাপ্ত)10 Comments-
@prithula অনেক ধন্যবাদ 💙
-
@g-m-abdulah ধন্যবাদ 💙
-
@shimanto-peter-gomes welcome
-
@ovimanimon প্রেম রসিকা হব কেমনে😊
-
@neel ধন্যবাদ💙
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Foyzur Khan
@foyzur-khan
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Rezaul Karim
@rezaul-karim
অবাক রহমান
@jahedi
Nipun Chandra
@nipunch
Jubayer Al Mahmud
@jubayer
UTTAM KUMAR BISWAS
@uttamk



ভালো পর্যবেক্ষণ। সত্যিকার জীবনবোধ তো আসলে এটাই। সুন্দর উপস্থাপনা।