-
আমি একাই
— শাহ্ কামালনিশীথের দুর্গম পথে আমি একা,
একাই ছিলাম এই নগরে,
প্রহসনের বন্দরে,
অলিগলি পথ, পাহাড়ী নালায়,
সবুজ উপত্যকায়, কিশোর শহরে,
প্রবীণ বটতলা, জুম পাহাড়ে,
হিমালয়ের শীতল ঢালু পথে,
এই শহরের বেওয়ারিশ কুকুর ডাকা মহল্লায় অথবা ড্রেনের পঁচা জলে
আমি একাই ছিলাম, আছি, থাকবো।
দুর্বার গতিপথে কেউ ছিল না ভরসার,
খরস্রোতা নদীর শেষ ঢালু পথে পা পিছলে ধরিনি কাউকে।এই নগরে, নিসর্গের পাড়ায়, সূর্য ডোবা শেষ বিকেলের নক্ষত্রতলে আমি একা।
ভরা পূর্ণিমা অথবা ঘোর অমাবস্যায় কত রাত আমি একা ছিলাম,
গোরস্থানের উলঙ্গ বুকে গাছ-গাছড়ার সতেজ প্রাণে আমি একাই হেঁটেছি এক কোটি বছর।হুতোম ডাকা বাঁশঝাড়ে অথবা কালি মন্দিরের পাশে মরা খালের বুকে হেলেঞ্চায় আটকে থাকা ভেলায় জীবন দেখেছি একাই।
তুমি বলে কোন তুমি আসবে না তাই উন্মুক্ত বাসর ঘরে আমি একাকীত্বের গলায় ঝিনুক খসা মুক্তোর মালা জড়িয়েছি আলিঙ্গনে, ভালবাসায়।এই শহরে একাই চলি সন্দেহের প্রশ্নের ঘাড়ে,
একাই চলি বিদগ্ধ স্বপ্নের বেরঙ সভ্যতার রাজধানীতে।
তুমি নেশার নগরে রক্তে আঁকো স্বাধীন পতাকায় দখলদারের বিক্ষুব্ধ ছবি অথবা ঈগলের হিংস্র ঠোঁট।7 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim


Gd