Profile Photo

SaifuddinOffline

  • Saifuddin
  • Profile picture of Saifuddin

    Saifuddin

    4 years, 8 months ago

    বিপ্লবীর মৃত্যু চক্র
    ————————
    চারিদিকে হাজারো অন্যায়, অনিয়ম আর দুর্নীতি দেখে যে তরুন সেদিন সমাজ বিপ্লবের সপ্নে বিভোর ছিল। আদর্শ নিয়ে চলতে চলতে ক্লান্ত দেহে একদিন সে জীবনে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে বসে।
    অবশেষে একদিন মোটা উৎকোচ আর তেলাক্ত নেটওয়ার্কিংয়ের বিনিময়ে একটা চাকরি পেয়ে কর্মকর্তা হয়ে যায়। তখন সে নিজের একটা লাইফ স্ট্যাটাসের স্বপ্নে বিভোর। এদিকে ঋন করা উৎকোচের টাকাটাও যে উসুল করতে হবে!
    মনের মধ্যে এখনো আধমরা হয়ে থাকা বিপ্লবী সত্তাটাকে সে এবার নানান অযুহাত আর যুক্তির পাথর দিয়ে চাপা দিতে থাকে। কারন সে এতদিনে জাতে উঠে গেছে।
    জাতে ওঠা এই সরকারী কর্মকর্তার দুর্নীতি আর অনিয়মে আজ আর এক তরুন সমাজ বদলের স্বপ্ন দেখছে।

    7
    3 Comments
Skip to toolbar