Profile Photo

Zareef HossainOffline

  • Hossain-Zareef
  • Profile picture of Zareef Hossain

    Zareef Hossain

    4 years, 8 months ago

    ধুসর রঙের সেই ক্যানভাসটার কথা মনে পড়ে?
    যেটার মাঝে রঙ দিয়ে রাঙিয়ে দিতে চেয়েছিলে?
    রঙিন তুলিটা তোমার হাতেই ছিলো,চাইলেই এ ক্যানভাসটিকে রঙিন করে তুলতে পারতে তুমি।
    কিন্তু তুমি তা করোনি।
    বরং ধুসরকে আরও গাঢ় ধুসর করে চলে গিয়েছিলে তুমি।
    শুধু যাওয়ার সময় তোমার ওই পথটিকে রঙিন তুলি দিয়ে এঁকে আলোকিত করেছিলে।
    জানতে পারি কেন?
    তুলিতে থাকা রঙ শুধু ক্যানভাসে মানায়,পড়ে থাকা সড়কের পাশে নয়।ধুসর রঙে রাঙানো ক্যানভাসটি যখন তোমার পছন্দ হয়নি তাহলে কেন এটিকে রঙিন করার স্বপ্ন দেখিয়ে বিভোর করেছো। ক্যানভাসটি না হয় স্বচ্ছই থাকতো,রঙ গুলো না হয় ধুসর মেঘের মতো মলিন ও ছায়াহীন থাকতো।শুধু শুধু ধুসরকে গাঢ় করে গেলে।এই ক্যানভাসটি এখন কুৎসিত কদাকারে পরিণত।এখন আর ক্যানভাসটিতে তুলির রঙ মানায় না।
    যদি পারো তবে আবার সুযোগ দিয়ে ক্যানভাসটিকে মুছে তুলির রঙে নয় বরং তোমার রঙে রাঙিয়ে যেও।যে রঙে সততা,সত্যতা,কোমলতা ও নমনীয়তা থাকবে।
    #ধুসর ক্যানভাস

    7
    6 Comments
Skip to toolbar