Profile Photo

AlhanOffline

  • Alhan
  • Profile picture of Alhan

    Alhan

    4 years, 7 months ago

    কুণ্ডলীকৃত মেঘের মতন
    উন্মীলিত আকাশের মতন
    নিক্ষিপ্ত তারকার বিচ্ছুরিত দ্যুতির মতন
    দেহ জুড়ানো প্রবাহমান বাতাসের মতন
    অনুগত অরণ্যের সিজদারত সবুজের মতন
    আক্রোশে স্ফীত সাগরের পানে ছুটে চলা নদীর মতন
    নরম ঘাসের গালিচায় পৃষ্ঠ স্পর্শে
    জায়মান যাতনা প্রশমনের মতন
    নিরুদ্দেশ হতাশা পোষণ কাটিয়ে
    সুস্থিত স্বপ্নচাপ সয়ে ওঠার মতন

    সুমধুর কলতানে হৃদয়পূর্ণ দোলার মতন
    স্তুতিস্বরূপ প্রশংসা প্রকাশের মতন
    রাত্রিপ্রহরে সঙ্গিনীর আয়ত্ত অধিকারের মতন
    দৃষ্টত ঘটনা দিগন্তের কালিক চুম্বনের মতন
    আহ্লাদ আবেগে অতিশয় আদরে বিচ্যুতি
    দেখার মতন
    অনিশ্চিত অসম্ভবে দাগ টেনে বাস্তব বদলানোতে
    সৃষ্টিবাদের দাবি পরিপূরণ।

    12
    5 Comments
Skip to toolbar