Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years, 3 months ago

    সময়ে না এলে
    মোঃতওহিদুল ইসলাম

    আপন ভেবে ফুলটা দিলাম
    বন্ধু আজি তোমাকে
    পারো যদি সময় করে
    দেখে যেও আমাকে।
    ফুলের কাঁটার লাগবে ছোঁয়া
    আর করোনা এমন ভয়
    ফুলের সুবাস নিতে হলে
    কষ্ট খানিক সইতে হয়।
    আজকে না হয় তোমার চোখে
    আমি বিষম মন্দ
    ক্ষমা করো অতীত ব্যথা
    ভুলে দ্বিধা দ্বন্দ্ব।
    আর হবেনা তোমার সাথে
    কুঞ্জবনে সেই দেখা
    শেষ উপহার ফুলটা দিলাম
    অশ্রু দিয়ে আজ একা।
    আসবে জানি শেষ বেলাতে
    যখন আমি দেখবোনা
    আঁচল দিয়ে মুছবে আঁখি
    ভুলতে মনের বেদনা।
    (২৩/০১/২১ইং)

    7
    2 Comments
    • খুব সুন্দর লাগল , ছন্দ আর অন্তমিল – আপনার তো দারুন হাত। সর্বোপরি, মিষ্টি আবেগ অনুভূতি বয়ে যেতে থাকে লেখাটার মধ্যে দিয়ে। অনাবিল সুন্দর লেখা।

    • I really liked this one. Your words are beautiful. Thank you for sharing.

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar