-
অন্ধকারের শহর
কলমে : ইমতিয়াজ আহসান
সময় : ২৬/০২/২০২১
শহরটা ডুবে আছে আদিগন্ত অন্ধকারে
কি ছিলোনা এই শহরে!
আনন্দ ছিলো, মিলন ছিলো বর্ষা ও ছিলো।
দূরে বন্দরের আলো গুলোই শুধু উঁকি দিয়ে জানান দিচ্ছিল বন্দর নগরের আলোর অস্তিত্ব।
একদা এই শহরে তুমি আমি ছুটে বেড়িয়েছি,
শহর যখন ভেসে যাচ্ছিল মুষলধারে বৃষ্টিতে,
তুমি আর আমি অপেক্ষায় থাকতাম,
মেঘ মুক্ত একটা রোদেলা দিনের অপেক্ষায়।
আজ আমাদের শহর অন্ধকারে ডুবে আছে।
শুধু অভয় দিয়ে যাচ্ছে পূর্ব আকাশের চাঁদটা।
জানত আজ পূর্ণিমা,
যেই পাহাড়টায় আমাদের প্রথম দেখা হয়েছিল তা এখন নগরপিতার বাসভবন!
তবুও শহরটি আঁকড়ে ধরে রাখতে পারেনি তোমাকে, আমাকে।
রাতের নিরবতা ভেঙ্গে বন্দরের জাহাজ গুলো শহর ছেড়ে চলে যায়, অন্য কোন শহরে আলোর সন্ধানে।
অন্ধকারে ডুবে থাকে শুধু তোমার আমার শহর।3 Comments
Friends
Mitul hasan
@mitul
Fazilatunnesa Nadia
@nadia-2
Redwan Khan
@redwan-khan
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
TARIN
@tarin
Pritam Biswas
@pritam-biswas
মাহ্দী সাকিব
@mahdi-sakib
বিপুল চন্দ্র রায়
@sreebipulchondrorayraygmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir



অসাধারণ