-
আমার প্রচণ্ড জ্বর উঠবে
মাথার এক পাশ ক্ষয়ে যাচ্ছে ; চুরমার সব ।
ফুলে উঠা লাল চোখের পাশ চুলকাচ্ছেই
বোধহয় আমার অসুখ করেছে !
পুনর্জন্মের অসুখ !আমার বিষাদে তোমার জন্ম হোক ;
মুগ্ধতার পরিশেষে আমার মৃত্যু হোক ।
আমার ঈশ্বর অধীশ্বর
তোমার ঠোঁটের মতন অবিনশ্বর ।
আমি তোমায় জন্ম দেই ,
অকস্মাৎ স্মৃতিপাতে শঙ্খের হাহাকার ফুঁৎকার মারি
দূর্বাঘাসের শিলপাটায় নিয়তির মুণ্ডপাত করি ।তুমি যখন বারবার জন্মাও
আমার জগতে বৃষ্টি পড়ে ।
বৃষ্টির পানি ছোঁয়া যাচ্ছে না
যাবে না ।
এটা রুদ্রের বৃষ্টি !
রুদ্রের বৃষ্টিতে মন খারাপের কান্না থাকে জানো?
না , জানো না !আমার জগতে শরীর সম্পর্কীয় চুক্তি হয়নি ;
আমি তোমায় ছোঁব না ।তুমি আমার ব্যাধিমন্দির , অনাকাঙ্খিক পূজারী আমি ঘৃণা করি ।
(দেবী ২.০ )
5 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



জন্ম-মৃত্যুর সুতোর উপর আমাদের জীবন;তোমার ঠোটের মতো অবিনশ্বর।