Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years, 3 months ago

    ছাড়পত্র চাই
    মোঃতওহিদুল ইসলাম

    হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
    অশান্ত পৃথিবীতে কিছু বিশুদ্ধ প্রেম পাঠাও
    কষ্টনদীর প্রবাহমান তীব্র গতির সর্বনাাশী স্রোত
    মনুষ্যত্বের কল্যাণে আপন মহিমায় একটু থামাও।
    হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে বেহায়াপনার উন্মুক্ত জানালা রুদ্র করে দাও
    মানুষ পশুর ক্রিয়াকর্মে পরিবর্ত আনয়ন করে
    মন মননে জাগরনের ঐশ্বরিক শক্তি যুগাও।
    হে দয়াময প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
    লজ্জাহীন সমাজের পৈশাচিক নির্লজ্ব নিঠুরতা কমাও
    শুভ্রপ্রেমের কারুকার্যে পৃথিবী সাজাও হাজারো রঙে
    অনাচার রোধে সহসা অন্ধচোখ খোলে দাও।
    হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
    ইবলিশের সমস্ত কু-প্ররোচনা থেকে মানুষ বাঁচাও
    হিতৈষী প্রভার বিচ্ছুরণ ঘটাও তামাম জাহানে
    বৈরিতা ভুলে স্বর্গের সুবাতাস ছড়িয়ে দাও।
    হে দযাময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
    ভ্রান্তপথ পরিহারে মানব অন্তরে হেকমত দাও
    ক্ষমাশীল তুমি,ক্ষমাতেই আনন্দ একক শক্তিতে
    সভ্যতা বিনির্মানে শক্তি সাহস যুগিয়ে দাও।
    হে দয়াময় প্রভূ,তোমার অসীম দয়া ও করুণা গুণে
    পাষাণ আত্মায় মন্দ কাজের ভয় জাগাও
    বিরানভূমিকে মায়ার বন্ধনে বাসযোগ্য করে তুল
    সন্ধি প্রতিস্থাপনে পৃথিবীকে শান্তির ছাড়পত্র দাও।
    (০৬/০৩/২১ইং)

    6
    1 Comment

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar