-
সু স্বাগতম হে খোদার রাসুল
আনন্দে ছাওয়া এক সুবেহ সাদেক
শেষ রজনীর সেই তারার আবেগ
আলো ছড়িয়ে চাঁদ ডুবার বেলায়
মা আমিনার ঐ প্রসব ব্যাথায়
নুরাণী রুপের এক আলোক ছটায়
আমার রাসুল তুমি এলে দুনিয়ায়।
অভিনন্দন স্বাগতম সু – স্বাগতম
নতশীরে স্বাগতম পৃথিবী জানায়।
আমার রাসুল যবে এলো দুনিয়ায়।
স্বাগতম সু- স্বাগতম
তোমার নামে সকল দুরুদ সালাম।আঁধারে ঢাকা যবে এই পৃথিবী
হিংস্রতা হানাহানি লোভের ছবি
কলুসিল ছিলো সকল মানুষ জাতি
মানবতা ছিলো না যবে এক রতি
দুহাতে নিয়ে তুমি আলোর বাতি
বুকে নিয়ে ভালোবাসা প্রেম প্রীতি
পবিত্র বারতার বানী নিয়ে
মমতায় মুড়িয়ে দিল মানবজাতি।
স্বাগতম সু – স্বাগতম
তোমার তরে সকল দুরুদ সালাম।হেরার গুহায় ঐ একাগ্র ধ্যানে
শ্রেষ্ট জীবন বিধান দিলে কোরআনে
প্রতিটি আয়াত আর প্রতি বানীতে
খোদার ফরমান যত পৃথিবীতে
সত্য সঠিক হেদায়েতের পথে
মানুষকে শিখালে জীবন চালাতে।
বিদায় হজ্বের সেই মর্ম বানী
মুছে যায় মানুষের সকল গ্লানি
সকল চাওয়ার উর্ধ্বে গিয়ে
সাফায়ত করে গেলে শুধু উম্মতে।
স্বাগতম সু স্বাগতম
শুভ জন্মদিনে সকল দুরুদ সালাম।হে খোদার রাসুল করে নিও কবুল
পাপী উম্মত মোরা প্রতি পায়ে করি ভুল
লোভে ভরা মম মন, নষ্ট জীবন
কুলসিত ভাবনা সদা করে নিপিড়ন।
অলসতা নামাজে জোড় নেই দোয়াতে
আত্মায় ভরা জং রুপ ভরা কায়াতে
আজ হিংসা ছাওয়া তোমার মুসলিম
খোদার বানীর নামে হয়েছে জালিম
এসো আরো একবার করে দাও ছাড়খার
পাপে ভরা মানুষেকে শিখাও আবার
তুমি শান্তুির বাহক মানুষের সহায়ক
পাপী মানুষের তরে মানবতার আহবায়ক।এসো আর একবার এই ধরনীর পর
শুভ জন্মদিনে এই দোয়া আমার
হে খোদার বন্ধু ও আমার রাসুল
দাও করুনা তোমার ভাঙ্গতি মম ভুল
এই পৃথিবীতে মোরা অতি সাধারন
ঈমান নিয়ে যেন হয়গো মরন,
মুসলিন হয়ে যেন হয়গে মরন
মানুষ হয়ে যেন হয়গো মরণ।
সু স্বাগতম সু স্বাগতম শুভ জন্মদিনে
হে খোদার রাসুল লহো দুরুদ সালাম।২০/১০/২০২১
১২ ই রবিউল আউয়াল।6 Comments
Friends
mahamuda khaun
@mahamuda
A B Sanowar Hossen
@a-b-sanowar-hossen
সিব্বির এ্যালবেস্টাইন ওথেলো
@othello
ভাস্কর
@vaskarchou
তুলট ডেস্ক
@toulot
Soma malaker Tandra
@tandrasoma82
Sharbanam Gupta
@sharbanam-gupta
Prithula Zaman
@prithula
চাঁদ সদাগর
@chand_sodagor


সুন্দর লিখেছেন। ঈদে মিলাদুন্নবীর জন্য উপযুক্ত একটি কবিতা।