-
অবহেলা
জাহিদ বিন হিকমতআমার ব্যথায় যে মর্মাহত
ব্যয় করেছে সময় মূল্যবান,
তাকে ছিনলেও দিইনি ঠাই
কেমন আমার নিষ্ঠুর প্রাণ।আমার অজানতে হাত বাড়িয়ে
যে দিয়েছে ভালবাসা অফুরান,
সুযোগ পেলেও দিইনি কখনো
তার ভালবাসার প্রতিদান।আমার প্রাণে প্রাণ মিশিয়ে
যে শুনিয়েছে সদা জাগ্রত গান,
আমি বোকা সরল-সোজা
বুঝি নাই তার হৃদয়ের টান।আমি সদা ব্যস্ত স্বার্থ নিয়ে
স্বার্থের জন্য দিই সব যোগান,
যেখানে স্বার্থ আমি ব্যাস্ত
উজাড় করে দিই মন প্রাণ।আমি জেগেছি যার পরশে
সবটুকু বিজয় যার অবদান,
তাকে রেখে সদা এখন আমি
অন্যকে করি মাল্যদান।15 Comments
Friends
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
S.m-Mehedi
@s-m-mehedi
Md. Habibur Rahman
@habib
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky



ভালো লাগলো পড়ে।