-
মরুস্বর্গ
আমার ভাল্লাগে না
দজলা আর ফোরাতের প্রতি ফোঁটা পানি জানে
আমার ভাল্লাগে না
দেবী ইশতারের ভক্তরা, জানে নবি ইহুদের উম্মতেরা
আমার ভাল্লাগে না
বিশ্বাস যাও রিবিকা
যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হইয়া গেছি
ক্লান্ত হইয়া গেছি আমি লাশ দেখতে দেখতে
ক্লান্ত হইয়া গেছি লোহা আর রক্তের উৎসবে
আমি তাই মরুর বুকে একফালি জমি চাইছিলাম
সেখানে স্বর্গ বানাবো আশ্রয় নেবে ক্লান্ত মানুষ
যেমন লোকেরা আশ্রয় নেয় নিজস্ব নারীর বুকে
আর হরিণছানারা ঘুমাইয়া যায় ঘাসের শরীরে
তোমরা সবাই মিলা আমারে পাপী বানাইয়া দিলা
বললা আমি নাকি এলোহিমরে একহাত নিতে চাই
আহা, এলোহিম, উনি এখনো মানুষ চিনলেন না
মৃত্যুর ফেরেশতা বহু লোকের জান কবচ করছেন
কাঁদছেন মাত্র দুইবার
আমার জন্মের সময়, আর, আমার মৃত্যুর সময়
কারণ আমি স্বর্গে প্রবেশ করতে পারবো না
রিবিকা, প্রজাপতি আমার, তোমারেও পাই নাই আমি
সারাজীবন ধইরা তুমিও যে ভুল মানুষরে ভালোবাসছো
জানে নিশান মাসের রাত, জানে তোমার দেবী
এমনকি যে নবি তোমারে জেরুজালেম নিয়া যাবেন
জানেন সেই ইহুদও
হায়, পিতা ইব্রাহিম, কতো শস্তা মেয়েমানুষের জীবন
কয়টা ভেড়ার বিনিময়ে এরা বিক্রি হইয়া যায়
জালিম ব্যাটাদের কাছে,
আর আমার ফুলের বাজারে খদ্দের আসে না
এই যে আমার লাশ ভাইসা যাইতেছে নদীতে
চাঁদের আলো আইসা পড়তেছে আমার মুখের উপরে
তুমি তাও বারবার দূরে সইরা যাও
আমার ভাল্লাগে না, রিবিকা, কান্না পায় আমার।কবিতাটি আবুল বাশারের উপন্যাস মরুস্বর্গের প্রভাবে লেখা।
4 Comments
Friends
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
Reazul Kabir
@reazul-kabir
তানভীর আলম হীরা
@t-a-hira
ইকবাল আহমেদ
@iqbal
Alhan
@alhan
হাবিবুল্লাহ
@habibulla
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman



ধন্যবাদ