Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • মানবতা

    বেওয়ারিশ কুকুরের সংস্থাপন।
    মানব সন্তান ডাস্টবিনে নিষ্কাশন।
    অনাহারে হাড্ডিসার শিশুর ক্রন্দন।
    দশ টাকার চাল লুটে যতসব মহাজন।
    ফেলেদেয়া উচ্ছিষ্ট বেড়াল মারফতে।
    সেথায় মানব শিশু জিবনের গল্প খোঁজে।
    বাবার আদর পায় ভিনদেশী কুকুর।
    মৃত্যু পরওয়ানা হাতে হাজারো ফতুর।
    শত আয়োজনে কেহ দোষ-ত্রুটি খোঁজে।
    ঝলসানো রুটি তবু আকাশের বুকে।
    রেলস্টেশনে শিশু পাছে পাছে ঘুরে ।
    কারো দয়া হলে তবে জঠরে পড়ে।
    একাডেমিক শিক্ষা কেন তার লাগে?
    ভিক্ষাতো শিখে গেছে সেই কতো আগে।
    টিয়া-ময়নারা কতো এ বি সি ডি শেখে।
    অনাহারে শিশুর শুধু লাঞ্ছনা জোটে।
    তারাওতো থাকতে চায় শান্তির নীড়ে,
    মানবতা ঢাকা আজ জানোয়ারের ভীড়ে।

    #আ_ক_ম_আবু_সাইদ

    12
    6 Comments
Skip to toolbar