Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • অনাহুত মাতুব্বর

    একটু-আধটু ঝামেলাতে,
    বিচার কিংবা শালিশ হলে।
    অনাহুত কতক মানুষ,
    তাদের কেন নাকটি গলে।
    যত্রতত্র বাঁহাত তাদের,
    ঢুকে পড়ে কিসের বলে?

    দু’পক্ষেতে বাদি-বিবাদি,
    তৃতীয় পক্ষে দরবারী।
    চতুর্থতে লম্বা নাকের,
    অনাহুত কারবারি।

    বেয়াড়া হও বাদি-বিবাদি,
    পালাবে সব ধরছি বাজি।
    হাতপা যতো সব ভেঙ্গে দাও,
    ধরতে আসবে কোন বাবাজী!

    #আ_ক_ম_আবু_সাইদ

    13
    7 Comments
Skip to toolbar