-
শেষ_সমাধি
আঁধারে নিশ্বব্দ সরীসৃপের মধ্যবর্তী সংযোগস্থলে তোমার আমার চিন্তার কেন্দ্র বিন্দু,
যায় না সরানো মস্তিস্কের থলিতে রাখা তোমার দেয়া এক ঝাক দীর্ঘশ্বাস
যায় না বাধা কোনো ভাবেই জড়িয়ে রাখা কালো চাদরে মোড়ানো তোমার দেয়া নীলাদ্রি মাখানো এক চিলতে রোদ
লেখক হয়ে রয়ে গেছো তুমি আমার গল্পে,
আমার অভিনয়ের সাদাকালো মঞ্চের প্রধান পরিচালক হয়ে রয়ে গেছো যুগ যুগ ধরে
তবুও তুমি মেঘ সরাতে আসো না,এক চিলতে বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছো না
শত বছরের নীরব পাঠকদের মতো বিদ্রোহী রাত কাটিয়ে দিতে হয় তুমি হিনা এই আমাকে।
আজও শহরের ল্যাম্প পোষ্টের আলোতে তোমার খালি পায়ে কাটা ফোটানো এক বিন্দু রক্ত দিয়ে ক্ষত বিক্ষত করে দেই আমার শিথির মাঝখানে।
তবুও তুমি ধুলোপড়া পথে তোমার শেষ গীটারের শুর তুলো না।
অপেক্ষার কালবৈশাখী ঝরে নুয়ে যাওয়া গাছের শেকড় এর প্রতিটি শিরায় উপশিরা বেয়ে যে যন্ত্রণা বইছে তা তুমি জানালা খুলে কখনো দেখতে এসো না।
পুরে যাবে,নষ্ট হয়ে যাবে, মেনে নিতে পারবে না।রাখতে পারলে না আমায়, বাধ্য করলে না, অনায়াসে ছুরে ফেলে দিলে পুরোনো মলাটে বাধানো কোনো পরিত্যক্ত ডায়েরির মত।
তুমি না হয়, অবহেলিত কলামে আমার পুর্ন নাম টি লিখে দিও ,তাতেই আমার মুক্তি,আর এটাই আমার শেষ সমাধি।
3 Comments

সুমাইয়া রহমান
বাংলাদেশের একজন নিরিহ প্রাইভেট চাকুরীজিবি মধ্যবিত্ত শ্রেণির একজন অতি সাধারণ মানুষ।
কবিতা পড়তে ভালো লাগে, কবিতা নিজের মতো করে বুঝতে বা আবিষ্কার করতে ভালো লাগে। সেই সুবাদে ২০১২ সালে আমার প্রথম বই ২১ শে বই মেলায় ও ২য় বই ২০১৩ সালের ২১শে বই মেলায় প্রকাশিত করতে পেরেছিলাম কিছু অসাধারণ বন্ধুদের সাহায্যে। সেই থেকে এখন পর্যন্ত সুপ্ত ভাবে নিজের সাথে নিজেই লিখি। নিজের ভালো লাগা বলতে পারেন।
Friends
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
ইফতিশা খানম
@eftishakhanam
sanjida akter jim
@sanjidajim
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Foyzur Khan
@foyzur-khan
Farhana Afrose
@farhana-afrose
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch


অভিনন্দন, সুন্দর লেখা।