-
আলোর মাহাত্ম্য
হারিস রহমান অন্তরলোকে বলে,
রাত কালো,
দিন ভালো,
কারণ দিনে সূর্যের আলো।তুমি বললে,
দিনে হয়তো আছে আলো,
তবে রাতই ভালো,
কারণ রাতে চাঁদের আলো।আর আমি বলি,
রাত-দিন সবই কালো,
আমরা সবাই অন্ধকারাচ্ছন্ন।খানিকটা খটকা লাগলো তোমার!
জানি আপনাদেরও খটকা লাগছে আমার কথা শুনে।হাসলে তুমি।
হাসলো সবাই,হাসি পাচ্ছে এই বোবা সমাজটারও।
জানি,হাসছেন আপনারাও।
হাসতে হাসতেই তোমরা সবাই বললে সমস্বরে,”ও হ্যা,বোকা বালক!কি বলছো এসব?
চাঁদের আলোয় যখন রাত আকর্ষণীয় হয়ে উঠে,
প্রেমিকার হাত ধরে,
সেই আলো কি উপভোগ করো না?
চাঁদের আলোয় যখন প্রেমিকার মুখমণ্ডলে এক অদ্ভুত সৌন্দর্য নেমে আসে,
সেই সৌন্দর্য কি উপভোগ করো না?
সূর্যের আলোয় যখন পুরো পৃথিবী আলোকিত,
তখন কি দেখোনি তুমি-
মুগ্ধতায় ঘেরা,
চারপাশের লীলাভূমি?”হাজারো প্রশ্নের সম্মুখীন করলে আমায়।
এবার আমি হাসলাম।
তবে তোমাদের মতো তাচ্ছিল্যের হাসি নয়।
তোমাদের প্রশ্নগুলো ভালো।
আমি জানি এই প্রশ্নের উত্তরগুলোও তোমরা জানো।তাই তোমাদের তুলনায় অল্প জ্ঞান সম্পন্ন আমার এ মন,
ইচ্ছে পোষণ করলো তোমাদেরকেও প্রশ্ন করবে।
তবে তার আগে আমি আমার কথার ভাবার্থটা বলে নিই।রাত-দিন সবই কালো আর আমরাও অন্ধকারাচ্ছন্ন।
কেনো জানো?
কারণ আমরা সবই দেখি,
কিন্তু কিছুই আবার দেখি না।
যে দেখতে পায়,সে ঘন অন্ধকারেও দেখতে পায়।
আর যে দেখতে পায় না,সে শত আলোর ভীড়েও দেখতে পায় না।
আমরাও আসলে সেরকমই।
সূর্যের আলো থাকুক আর চাঁদের আলো,
যাই থাকুক না কেন,
আমরা আসলেই অন্ধকারাচ্ছন্ন।রাত অথবা দিন যদি আলোকিত -ই হতো,
তবে কেন আজও তনু,নুসরাত,ফাতেমা,হাজেরা,কুলসুম এরকম হাজারো ধর্ষিতা নারীর ধর্ষকেরা,
রাস্তার এপার থেকে অপারে,
বুক ফুলিয়ে হেটে বেড়ায়?রাজন,তুহিন,সায়মা,মাহেদ সহ হাজারো নিরপরাধ,নিস্পাপ শিশুদের হত্যাকারীদের,
কেন দেখতে পাও না তোমাদের এই চাঁদের আলোয় আর সূর্যের আলোয়?
ছোট্ট মেয়ের যোনিপথ কেটে,
তাকে যখন যৌন পিপাসু কিছু কুকুর লালসার বস্তু বানায়,
তখন তোমাদের আলোকিত পৃথিবীতে তা দৃশ্যমান হয় না কেন?
মানুষকে অত্যাচার করে যখন,
তোমাদের নেতারা পার্লামেন্টে বড় বড় কথা বলেন,
সেইসব নেতাদের অবৈধ ধন-দৌলত এর দেখা কি পেয়েছো তোমাদের এত আলোকিত এই পৃথিবীতে?আমরা সবসময়ই জানি,
কখন কোথায় কি হচ্ছে,কি ঘটছে।
আমিরা সবকিছু দেখতে পাই।
তবুও না দেখার ভান করে এড়িয়ে যাই।
আমরা সব কিছুই জানি,
তবুও না জানার ভান করে এড়িয়ে যাই।
আমরা নিজেদের নিয়ে ব্যস্ত।
কার কি হলো তা আমরা দেখতে চাই না।
তাহলে কীভাবে বলো,এ পৃথিবী,এ সমাজ আলোকিত?
এরপরও কি বলবে রাতে চাঁদের আলো আর দিনে সূর্যের আলো,
আমরা আলোকিত?আজ যে অন্যায় অন্য আরেকজনের সাথে হচ্ছে দেখেও,
আমরা নিরব ভূমিকা রাখছি,
সবকিছু জেনেও অন্যায়ের প্রতিবাদ করছি না,
সেই একই অন্যায় আমাদের সাথেও হবে।
সেদিন আমরাও কাউকে পাশে পাবো না।
এভাবেই বারবার জিতে যাবে হায়নার দল,
অপরাধীরা এভাবেই বারবার পার পেয়ে যাবে বারেবার।
আর আমরা নির্যাতিত হবো প্রতিনিয়ত।আর কত সহ্য করবে,
হে সমাজ?
এবার তো কিছু করো!
হে মানব,
তুমি জাগ্রত হও,
যুদ্ধ ঘোষণা করো সকল অন্যায়ের বিরুদ্ধে।
তবেই না,পৃথিবীর আলো তার মাহাত্ম্য খুজে পাবে।2 Comments
Friends
MD Shikder
@md-sharif-shikder
আরেফিন অনু
@arefeenanu
আব্দুল্লাহ
@g-m-abdulah
Rejwana Khan
@rejwana-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Fahim Hasan
@fahim-hasan
__ariyan__
@ariyan
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula


আলো অন্ধকারে যাই; স্বপ্ন নয়; কোন এক বোধ জন্ম লয় মাথার ভিতরে। সুন্দর কবিতা। ধন্যবাদ।