-
খুব তো বলতে ভালোবাসি
এইতো সেদিনের কথা তুমি না বলতে, আমার সবকিছুই তোমায় মুগ্ধ করে,
কই এখন তো আর মুগ্ধ হও না,, দখিনা বাতাসে খোলা চুল যখন লুটেপুটে খুঁটে খায় আমার অধর,
তখন তো আর চাওনা আলতো হাতে চুলগুলো সরিয়ে দিতে,,
সেদিন তো বলেছিলে ছুঁইছুঁই প্রহসনে হাত বাড়ালাম,
আজ কেন সে হাত অন্যহাতে??
যে চোখের দিকে তাকিয়ে বলতে
‘এত মায়া কেন তোমার চোখে’
সেই চোখে আজ মেঘের আনাগোনা,
কই একবারও তো তাকিয়ে দেখলে না,
নাকি আর তাকাতে চাও না,,
তবে তাই হোক তুমি আর আমার চোখে তাকিও না,,
যদি ভেঙে পড়ো আবার!!
আমার সিক্ত চোখের ভাষা পড়া খুব সহজ,
তবুও তো বুঝলে না..
শুনেছি তোমার বিয়ে ঠিক হয়েছে,, সংসার করবে তুমি,,
একটা মেয়ের দায়িত্ব তোমার কাঁধে আসছে,
কত ক্লান্তই না তুমি এসব ভেবে,,
এখন কি আর আমাকে ভাবার সময় আছে??
এমনই যখন হওয়ার ছিল,,
তখন কেন বলতে ‘ভালোবাসি’??3 Comments
Friends
সাদিক আহমদ সিয়াম
@sdik-5
মোঃ তাঈফ-উল-আলম
@taif
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
তুঘলকি কবি
@anwar
তানভীর তীব্র
@tanvir3
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
আরেফিন অনু
@arefeenanu
Badsha Mohammad Najjashi
@najjashi-badsha
__ariyan__
@ariyan



কি সুন্দর আন্তরিক ভাষা। মন ছুঁয়ে যায় —