-
বিশ্বাসী
কৃষ্ণজনভোলা মন আমার!
নিজের ঘোরে চলি।
তোমার প্রত্যাখ্যানে প্রতিবার মনে পড়ে ঈশ্বর আছেন।
মেনে নিতে বাধ্য হই তার উপস্থিতি।
যেমন মেনে নেই তুমিহীনা আমার পৃথিবী!
তোমার অহমীয় অবজ্ঞায় মনে পড়ে আমার জন্ম-কারণ।
জগত অধিপতির নাটকে খল চরিত্রের সুপাঠ রূপায়ন,
যেখানে একদল নায়ক আরেকদল খলনায়ক।
একদল দেব অন্যদল অসুর।
ভালবাসার লেজ টানাটানির নিষ্ঠুর নিষ্ঠুর খেলা।
এ নাটকে আমি সর্বদাই তোমার খলনায়ক
জিউস নয় রোনস। শুম্ভ-নিশুম্ভ, কিংবা দুর্ভাগা মেঘনাদ
অথবা ঘৃণিত রাবণ!
ঘৃণার শুরু না হয় হলোই মিত্রপক্ষের দ্বারা?
আমার সৃষ্টি শুধু পার্থক্য বোঝানো জন্য।
মানুষের সাথে অমানুষের, দেবতার সাথে অসুরের।
আর তোমার কাছে? তোমার প্রেম পুরুষকে চেনার।
তুলনার। তার আর আমার।
আমার ক্ষুদ্রতা তার বিশালতা
আমার দৈনতা তার ঐশ্বর্যের
আর,আমার কদর্য ও তার সৌন্দর্যের
তবু ভুলে যাই!
সব ভুলে যাই!
দিন যায়, বার বার ভুলি!
সময়ের সাথে অস্পষ্ট হয় ঈশ্বরে বিশ্বাস,
আবার তোমাকে দেখে ফেলি!
আবার হৃদয় ধুয়ে প্রেমে পড়ি।
চিরসত্য হিসেবে আবার ঈশ্বরে বিশ্বাস শুরু করি।8 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
ishan_syed
@put23009laoia-com
ঐন্দ্রিলা আপু
@tjb02611toaik-com
মৌমিতা
@ofd66076toaik-com
Avik_kazi
@rlw81159toaik-com
আহান খান
@ukm39186laoia-com
Mohammad Solayman
@solayman
afrida-jahar
@afrida-jahar
Md-Akadullah
@md-akadullah



অনেক অনেক ধন্যবাদ Quamrunnesa