Profile Photo

সঞ্জিত তির্কী কাব‍্যিকOffline

  • SonjitTirkyPronob
  • মন্দির মসজিদ
    সঞ্জিত তির্কী কাব‍্যিক
    পথে পথে তৈরী হচ্ছে -মন্দির
    পাড়ায় পাড়ায় তৈরী হচ্ছে মসজিদ।
    তবুও দেশে বিরাজ করছে অন‍্যায় অত‍্যাচার।
    ভিক্ষুক পায় না শিরনি-প্রসাদ মসজিদ মন্দিরে।
    রাজার ছেলে প্রসাদ খায় ভিক্ষুক ক্ষুদ্রায় মরে।
    নিরাকার খোদার জন‍্য গড়ে মসজিদ
    জ‍্যান্ত খোদারে করে অপমান।
    হ্নদয় মসজিদ তোর করে হা হা কার
    ইট-পাথরের মসজিদ গড়ার কি দরকার?
    হ্নদয় মসজিদ গড়ে তুললে মুসলিম ভাই
    বিশ্ব তরে করবে শান্তি বিরাজ।
    মানবতা জন‍্য আসবে সবাই সকলের তরে।
    মন্দির গড়ে করছিস তোরা পাশান ময়ী পূজা
    পাথরে মূর্তি দেখলি,দেখলি না তার মায়া।
    মায়ার ছলে কেমন করে রাখছে তোদের বন্দি করে।
    দামি দামি ফল-মূল দিয়ে করছি তাঁরে পূজা
    জ‍্যান্ত ভগবানের অপমান করে কেমনি করলি পূজা তারে।
    ইট-পাথরে গড়া তোদের ভগবান ত দাঁড়িয়ে থাকে
    কয় না কথা খায় না কিছু করিস কেন তারে পূজা।
    মায়া ধরী দাঁড়িয়ে ছিল বুঝলি না তার মায়া
    করলি পূজা পেল আর কি?স্বপ্ন দেখলি কোটিপতি হবি তার বর দানে।
    হ্নদয় মন্দির ধরেছে ফাঁটল করলি না তার নির্মাণ।
    মায়াধারী সেই কথা বলেছিল তোদের
    না বুঝে করলি তারে মিছে পূজা।
    হিন্দু শব্দের অর্থ জানিস কি ভাই?
    ত‍্যাগ বিনা বিশ্বে হিন্দু আর নেই।
    জীবন ভর করছিস মিছে পূজা
    হ্নদয় পূজা করে দেখনা নিশ্চয়ই পাবি ইষ্টকে।
    মহাপুরুষরা তাই ত বলছে,মানুষের মাঝে ঈশ্বর পাবি।
    সুগন্ধির জন‍্য কেন ছুটে চলিস হরিণের মত।
    মসজিদ -মন্দির গড়ে কি হবে ভাই
    যদি না করিস হ্নদয় নির্মাণ।
    সকল তীর্থস্থান,মক্কা -মদিনা
    হ্নদয়ে এসে হয়েছে তাদের মিলন।

    5
    2 Comments
Skip to toolbar