Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • Profile picture of আ.ক.ম. আবু সাইদ

    আ.ক.ম. আবু সাইদ

    4 years, 7 months ago

    বেয়াড়া

    #1
    আমার হতচ্ছাড়া ভাইবোনেরা,
    এসো আজ মোরা মানিকজোড়।

    থুয়ে রেখে সব মাতৃক্রোড়,
    শিকল ভেঙ্গে দিই ভৌঁ দৌড়,
    বাদ রেখে যতো সুখের নীড়,
    আবেগের মূলে ধরিয়ে চিড়,
    ন্যায়ের তরে বাধিবো নীড়।

    কপোল করি শক্ত কাঠ,
    চন্ঞ্চু করি রাইফেল বাঁট,
    ডর-ভয়কে করি কাট-ছাট,
    দু:খ -জরা ঠেকিবে ললাট,
    খুলে দিয়ে যতো বন্ধ কপাট।

    দুর্নীতিবাজের টুটি চেপে ধরে,
    ফেলে দেই নিয়ে অনল কুহরে,
    তেজস্বী বাঘের মতো হুৎকারে,
    আগাছা সকল নিঙড়ানো সেরে,
    ঢুকে পড়ি চলো স্বচ্ছান্দরে।

    #আ_ক_ম_আবু_সাইদ

    14
    4 Comments
Skip to toolbar