Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • বেয়াড়া
    #২

    আমার হতচ্ছাড়া ভাইবোনেরা,
    এসো আজ হয়ে সব সতীতূল।

    হবো মশাইয়ের চক্ষুশুল,
    দেশপ্রেম ধার হীরকতূল,
    কাহাকেও চিনতে না করি ভুল,
    অশরীরীদের তুলবো স্ব-মূল,,
    বিস্মিত হবে যতো জাতীকূল।

    মশাইয়ের পা চেটে চেটে,
    জিহ্বা জঠর গিয়েছে সেঁটে,
    প্রণত হয়ে হয়েছে বেঁটে,
    মূত্র সেবনেও সহমত ঝেঁটে,
    হয়েছে পাকা চাটুকার বটে।

    জিহ্বা তাদের বারকরি টেনে,
    কাটিবো তাহা নির্মম মনে,
    মশায়ের স্বর হবে কনকনে,
    চাটুকার ভাগবে যোজনে যোজনে,
    দেশমৃত্তিকা দেখবে হাস্য নয়নে।

    #আ_ক_ম_আবু_সাইদ

    11
    5 Comments
Skip to toolbar