-
ভাঙ্গিব কবজি
ভাঙ্গিছে বাঁধ লুপেছে ধৈর্য্যি,
ভাঙ্গিবো যতো হলদের কবজি।আক্ষেপে উন্মাদিত আমি আজ,
ভাঙ্গিবোনা আর কাগজের ভাঁজ।
বিশিষ্টের বিদেশ গমণ যেথা,
তিনি আর নেই লিখিবে হেথা।
চোরকে বানায়ে দিয়ে গুরুজি,
হুজুরে চাপায় চুরি গরজি।ভাঙ্গিছে বাঁধ লুপেছে ধৈর্য্যি,
ভাঙ্গিবো যতো হলদের কবজি।টাকায় ছেপে যত খবরাদি,
গুজব রটায় সত্যতা ছেদি।
আঁটি পেলে রয় চুপকরি,
না পেলে গেঁজায় ভারী।
সরলের পাছে লাগি গিটগুঁজি,
হাতড়ায়ে নেয় তার যতো পুঁজি।ভাঙ্গিছে বাঁধ লুপেছে ধৈর্য্যি,
ভাঙ্গিবো যতো হলদের কবজি।গুণীর সম্মানে লাগয় কাঁচি।
ছাপায়ে যতো নাহি বাছি-যাচি।
কানকাটা লেখা এসব চন্ডীর,
লেহন পেরিয়ে শরমের গন্ডীর।
কাটছিটে তব কাল হয় আজি,
মিছেমিছি করে ফেরেশ্তাই পাজি।ভাঙ্গিছে বাঁধ লুপেছে ধৈর্য্যি,
ভাঙ্গিবো যতো হলদের কবজি।#আ_ক_ম_আবু_সাইদ
12 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Md. Safi Mahmud
@safimahmud
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Sheikh-Muhammad-Fahim-Minhaj
@sheikh-muhammad-fahim-minhaj
Dukhu
@dukhu
তুবা
@zariyaat
আর্য
@arjo



চমৎকার লেখা