-
তোমারই অপেক্ষায়
জসিম ঊদ্দীন ফরদাবাদীআমার জীবনে অনেকেই এসেছে
কিন্তু তার মতো কেউ আসে নি।আমাকে অনেকেই বুঝেছে
কিন্তু তার মতো করে কেউ বুঝেনি।আমাকে অনেকেই হাসিয়েছে
কিন্তু তার মতো করে কেউ হাসাতে পারে নি।অামাকে অনেকেই চেয়েছে
কিন্তু তার মতো করে কেউ চায় নি।আমাকে অনেকেই অনেক কিছু শিখিয়েছে
কিন্তু তার মতো করে কেউ শিখাতে পারে নি।আমাকে অনেকেই ভালোবেসেছে
কিন্তু তার মতো করে কেউ ভালোবাসে নি।আমাকে অনেকেই অনেক বিকেল দিয়েছে
কিন্তু তার মতো কেউ একটা বিকেল দেয় নি।আমাকে অনেকেই স্বপ্ন দেখিয়েছে
কিন্তু তার মতো করে কেউ দেখাতে পারে নি।আমাকে অনেকেই বিশ্বাস করেছে
কিন্তু তার মতো করে কেউ বিশ্বাস করে নি।আমাকে অনেকেই অনেক বাণী শুনিয়েছে
কিন্তু তার মতো সুন্দর বাণী কেউ শুনাতে পারে নি।আমাকে অনেকেই অনেক পতিশ্রুতি দিয়েছে
কিন্তু তার মতো কেউ দেয় নি।সব শেষে আমাকে অনেকেই ঠকিয়েছে
কিন্তু তার মতো করে আর কেউ ঠকায়নি।
এত সব কিছুর পরেও আবার নতুন করে তোমাকে চাই।
তোমারই অপেক্ষায় থাকবো বহুকাল।3 Comments
Friends
Nazmun Nahar
@nazmun-nahar
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Kulsum Binte Belayet
@kulsum-binte-belayet
rodoshi haque
@rodoshi
MD Islam
@md-rakibul-islam
Tanjil khan
@tanjil0987
আরিফ আশরাফ সৈকত
@soikat
হারুন অর রশীদ
@harun770
Umme Kulsum mina
@ummemina-1



খুব সুন্দর ভাইজান।