-
কেউ নেই।
৩০-০৩-২০২১
——————————
কোথাও কেউ নেই
আমার জন্য অপেক্ষমাণ,
একবুক অভিমান আর
নিষ্ফল ভালোবাসা নিয়ে।
কারো কোন দায় নেই,
আমাকে ভাবনায় রেখে
সময়ের পরতে পরতে
কল্পনার জাল বুনে যাবে।
এমন কেউ নেই,
যে আমাকে ভালোবেসে
দেবতা ভেবে পূজোয়
অঞ্জলি দিবে।
কেউ নেই-
মেঘ,রোদ্দুর, বৃষ্টি হয়ে
আমায় ছোঁবে।
কেউ নেই –
ইচ্ছে হয়ে ডানা মেলে
উড়াল দিবে।
কোথাও কেউ নেই,
প্রথম প্রেমের মত
প্রথম ভালোলাগা হয়ে
আমায় জড়াবে।
নিষ্পাপ আর নিঃস্বার্থ
ভালোবাসাবাসি হয়ে
হৃদয় রাঙাবে।
কোথাও কেউ নেই
হারানো দিনের মত অপেক্ষমাণ।
একবুক অভিমান,অশ্রুসজল চোখ
আর অব্যক্ত ভালোবাসা নিয়ে,
কোথাও কেউ নেই।
অমি রেজা।1 Comment
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tamim Iqbal
@tamim-iqbal
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001


কেউতো আছে নিশ্চয়। খুঁজে নিতে হবে শুধু। সুন্দর কবিতা। আরো লিখুন।