-
সাম্প্রতিক সমাচার
~~ সৌমেন বড়ুয়া
——————–
সত্যের জয় নাহি হয় ক্ষয়;
তবে তা জেনেও কেন কর ভয়।
সোচ্চার হও, ভেঙ্গে ফেল মিথ্যাদ্বার;
আদায় কর নিজের অধিকার।
বিশ্ব আজ কলুষিত কালো মেঘের আবেশে;
লুকায়িত তারা ভিন্ন রূপ, ভিন্ন বেশে।
চারিদিকে হীনদের অতৃপ্ত আত্মার হাহাকার;
কে দেখাবে পথ তাদের দৃঢ় আস্থার।
শোষিত অভাগা সব কৃষক-শ্রমিক;
সমাজে কৃপণ বিত্তবানরাই সন্ন্যাসী-ধার্মিক।
ধন-সম্পদ ব্যতীত কে তুমি?কে তোমার?
স্বার্থ ছাড়া মূল্য নেই কোন প্রথার।
কার্তুজ-গোলার গন্ধে ধরা আজ পূর্ণ;
বিলুপ্তপ্রায় মানবতা, অসাম্প্রদায়িকতার কাঁটায় শূন্য।
যুগ-যুগান্তরে বয়ে চলেছে ক্ষমতাসীনদের জয়জয়কার;
কিভাবে পাওয়ার আশা করি সুবিচার?
তারুণ্যে ভরপুর, আমাদের রক্তে আগুন;
৫২-র পর থেকে কাটিয়েছি বহু ফাগুন।
সহ্য করব না আর কোন অন্যায় ;
আঁচ লাগতে দেব না স্বাধীনতার মর্যাদায়।।
( সমাপ্তি )1 Comment
Friends
Noura Alam Siddiki
@noura-alam-siddiki
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
রাদ আহমদ
@raad_ahmad
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
সঞ্জিত তির্কী কাব্যিক
@sonjittirkypronob



“ধন-সম্পদ ব্যতীত কে তুমি?কে তোমার?
স্বার্থ ছাড়া মূল্য নেই কোন প্রথার।” তিক্ত সত্য হলেও নীতিহীন এই নিয়ম একদিন অচল হবেই।