Profile Photo

Md.Hasan miaOffline

  • writerhasan890
  • Profile picture of Md.Hasan mia

    Md.Hasan mia

    • 5 years, 7 months ago

    কবিতাঃ কাজ দাও
    মোঃ হাসান মিয়া
    ————————–
    বেকারত্বের অভিসাপ থেকে আমাকে মুক্তি দাও
    এক বিচ্ছিন্ন পরিবারের রক্ষাকবচ হবো
    শীর্ণ দেহি, ক্ষুধার্ত উদরের পুর্নতায়
    উহাদের মুখে তুলে দেবো
    দুবেলা দুমুঠো অন্ন।
    দেবে কি আমাকে একটি কাজ?
    দাও-
    আমাকে একটি কাজ দাও
    আমি ভেঙে যাওয়া স্বপ্নকে
    আবার গড়াবো।
    যাহাদের ভান্ডার ভরা স্বর্নের গোলক
    গড়িতে চায় আরো হিরকের গুদাম,
    অথচ,নিত্যদিন কাজ কাজ বলে চিৎকার করে
    হাজারো তরুণ তরুণী,
    বড় বড় ডিগ্রি নিয়ে ক্ষুধার্ত কুকুরের ন্যায় ঘুরছে
    কতো শতো ভাই বোন
    কে দেবে তাদের প্রতিভার দাম।
    দাও-
    আমাকে একটি কাজ দাও
    হোক সে ছোট,
    তবু বলিতে পারিবো
    এ সমাজের তরে
    নিচ নয়, মস্তক উচু করে,
    কর্মঠ আমি ইহা সদা সত্যি
    অবজ্ঞা কালের অবসানে
    বেকারত্বের অভিশপ্ত মুক্তি।

    সেই স্বপ্নে বিভোর হয়ে
    আজো রয়ে বেঁচে,
    কে দেবে মোরে একটি কাজ
    যা জীবনের মোর বদলিয়ে দেবে।

    রচনা কালঃ ২২/০১/২০২১

    7
    3 Comments
    • চমৎকারভাবে তুলে ধরেছেন এ সমাজের একটি বিশেষ শ্রেনীকে। কতনা নীরব কষ্টে, ঘাত-প্রতিঘাতে ক্ষয়ে যাওয়া আবেগ নিয়ে ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে। প্রীতি ও শুভেচ্ছা এত সুন্দর কবিতাটির জন্য।

    • “আমাকে একটি কাজ দাও
      আমি ভেঙে যাওয়া স্বপ্নকে
      আবার গড়াবো।” এ যেনো প্রতিটি বেকার তরুনদের চাওয়া। মনে ঝড় তোলার মত লেখা।

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Showmen Barua
@showmen-barua
Skip to toolbar