Profile Photo

Sayed MahmudOffline

  • Sayed-Mahmud
  • Profile picture of Sayed Mahmud

    Sayed Mahmud

    5 years, 2 months ago

    স্বপ্ন ও ইচ্ছা
    সাইদ মাহমুদ

    কে যেন ডাকছে আমায়
    বহু দুর-দুরান্ত হতে!
    এ যেন এক গভীর দীর্ঘশ্বাস,
    সংকোচিত দরজা-জানালার ন্যায়।
    এই দীর্ঘশ্বাস আবার
    কৃষকের ন্যায় শক্তিশালী।
    শত প্রতিকুলতার মাঝেও ফসল ফলায়।
    নতুন করে জেগে উঠার স্বপ্ন দেখায়।

    সকালের ভেজা বাতাস আর বিকেলের শুভ্রতা।
    এই মোহের বন্নায় হারিয়ে যেতে
    ইচ্ছে করে মাঝে মাঝে।

    আমার সুপ্ত ইচ্ছ গুলো, বড়ই দুর্ভাগা।
    অন্ধকারে পিছলে যাচ্ছে,
    আমি খুব শূন্যতা অনুভব করি।

    এ যেন এক শুকনো পাতার বৃষ্টি
    যে কোনো মূহূর্তে হারিয়ে যাবে, এই দীর্ঘশ্বাস।
    অপরিপূর্ণতায় রয়ে যাবে
    কিছু দেখা স্বপ্ন, আর ইচ্ছেগুলি।

    9
    2 Comments
    • “…এই দীর্ঘশ্বাস আবার
      কৃষকের ন্যায় শক্তিশালী।
      শত প্রতিকুলতার মাঝেও ফসল ফলায়। …”

      ভালো লাগল খুব।

    • শুকনো পাতার বৃষ্টি। সুন্দর উপমা। ভাল লাগলো।ধন্যবাদ।

Friends

Skip to toolbar