Profile Photo

Mamtaz HasanOffline

  • Mamtaz
  • Profile picture of Mamtaz Hasan

    Mamtaz Hasan

    4 years, 7 months ago

    বিষয়ঃ সরিষার তেল।
    সরিষার তেলকে নির্বাসনে পাঠিয়েছি।সয়াবিন তেলের চেয়ে অনেক বেশী গুণাগুণসম্পন্ন হওয়া স্বত্ত্বেও সরিষার তেল অপাংতেয় হয়ে পড়েছে।সরিষার তেল চুলের স্বাস্থ্য রক্ষায় ও বৃদ্ধিতে খুবই উপকারী। এই তেল গায়ে ও মাথায় মাখা চলে,শরীরে এটা সানস্ক্রীনের ন্যায় কাজ করে।সরিষার তেলে ভিটামিন উপকারী ফ্যাটি এসিড আ্যন্টি অক্সিডেন্ট আয়রন ক্যালসিয়াম প্রভৃতি রয়েছে। এই তেল ছত্রাকরোধী।সরিষার তেলের ঝাঁঝ অনেক পোকামাকড় সহ্য করতে পারেনা তাই তারা দুরে থাকে।সরিষার তেল সর্দিকাশিতে উপকারী।অপর পক্ষে সয়াবিন তেল কেবল রান্নায় ব্যবহার করা চলে।তবু সয়াবিনের কদর ও ব্যবহার বেড়ে গেল এর কারণ বাণিজ্য।বছরে ভোজ্য তেলের দরকার ৫১লাখ টন,উৎপাদন ৫লাখ টন আমদানী ৪৬লাখ টন ;আমদানীতে ব্যয় হয় ২৮হাজার কোটি টাকা । যদি সয়াবিন আমদানী করতে না হয় তবে এই টাকায় প্রতি বছর একটা করে পদ্মা সেতু নির্মাণ করা যায়।সারা দেশে কয়েক বছরে কয়েকটা পদ্মা সেতু সির্মাণ করা গেলে দেশ একটা বিশাল অর্থনেতিক কাঠামো গড়ে ওঠে। বাণিজ্্য মহলের প্রচার প্রচারণাই সরিষার তেলের ভরাডুবি কারণ।বর্তমানে দেশে ১৫/১৬লাখ টন ভোজ্য তেল দরকার (বাকিটা শিল্প খাতে ব্যবহৃত হয়) যা দেশে উৎপাদন করা সম্ভব।দেশে জমির সংকট অাছে। সেজন্য সমবায় খামার পদ্ধতিতে যেতে হবে।মালিকানা বজায় রেখে আইল উচ্ছেদ করে জমিতে সমবায় খামার প্রতিষ্ঠা করা দরকার। তাহলে কেবল সরিষা নয় আরো অনেক পণ্যের উৎপাদন বাড়বে,দেশ স্বয়ং সম্পুর্ণ হবে। সরিষার তেল আমাদের বহুকালের সংষ্কৃতি।আগে ছেলেরা এই তেল মাথায় দিয়ে স্কুলে যেত।অাগে এবং এখনও কৃষক মাঠে পান্তার সংগে আবশ্যিকভাবে লবণ পেঁয়াজ পোড়া লংকার সংগে সুরিষার তেল নেয়।আমাদের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা সরিষার তেল খেয়েই বেড়ে উঠেছিলেন,অমিত সাহস শক্তি মনোবল সংগ্রহ করেছিলেন এবং জয় ছিনিয়ে এনেছেন।তখন সয়াবিন তেলের নামও কেউ শোনেনি। সেই সরিষার তেল আজ মাঠের বাইরে দাঁড়িয়ে সয়াবিন তেলের খেলা দেখে,যেন দর্শক।সরিষার তেলের পরাজয় পুঁজিবাদী বাণিজ্যিক ক্রীড়া নৈপুণ্যের ফল।আমাদেরকে এই ছক হতে বের হয়ে আসতে হবে।নিজস্ব খাঁটি পণ্যের উৎপাদনে মনোযোগ দিয়ে দেশ ও সমাজের সাবলীলতা বজায় রাখতে হবে।নিজেদের দিকে তাকাতে হবে,সে সময় উপস্থিত।সরিষার তেল আমাদের শত শত বছরের ইতিহাস ও সংষ্কৃতি। মুনাফার সংষ্কৃতি এই ঐতিহ্য বদলাতে পারেনা।

    10
    9 Comments
Skip to toolbar