-
আলাপন-১
লেখক-অমি রেজা।
——————————-
তুমি কিন্তু একটুও বদলাওনি
কিসে?
স্বভাবে না দেখতে?
একটু মুটিয়ে গেছো,
কিন্তু আচরন আগের মতোই।
আচ্ছা,মৌনতার কথা মনে আছে
সেই যে চুলটাকে
সবসময় পাহাড় চূড়া করে রাখতো।
হিমম মনে পড়েছে,
আমাদের বল্টু ফয়েজ
ওর জন্য ফিদা হয়েছিলো।
হা-হা-হা-হা–
তুমি এই সিয়াটলে
আমি তোমাকে দেখে খুব অবাক হয়েছি।
আমার মেয়ে মনসুবা কে
দেখতে এসেছি।
মনসুবা এখানে এম.ফিল করছে।
তোমার সহধর্মিনী আসেনি?
সে আটলান্টিক পাড়ি দিয়ে
এত দূরে আসতে পারবে না,
তার হাই ফোবিয়া আছে।
তুমি কিন্ত এখনও বেশ আছো,
তুমি সুন্দর দেখছ তাই।
কফি খাবে নায়না?
ঐ নীচে, গ্যাস স্টেশন এর পাশে
একটা কফি শপ আছে।
ওরা বেশ ভালো ক্যাপাচিনো বানায়।
চলো যাই।
কদিন থাকবে?
কি বলছো,যাওয়ার সময় হয়ে এলো।
নায়না মন খারাপ করে,
তেইশ বছর পর দেখা তোমার সাথে।
হিমম,
তুমি আর বাংলাদেশে যাওনি কখনও?
না,এখানেই বেশ আছি।
হু———
দীর্ঘশ্বাস কেন?
না,সবই সময়!
হিমম,বদলে গেছে সেই দিন,সেই ক্ষন।
কিন্ত ভালোবাসা,সেও কি বদলেছে?
ওহ!
আস্তে নায়না। আমার হাত ধরো,
সাবধান, তুষার পরে পাহাড়ী পথ পিচ্ছিল হয়ে আছে।
এই জায়গাটা বেশ রোমান্টিক তাই না।
দেখো,রাস্তার দুইধারে পাইন গাছের সারি, বড়,বড় ইউক্যালিপটাস, মনে হয় অজস্র বাউন্সার দাড়িয়ে আছে,
কেন?
রুপকথার রাজকন্যা কে দৃষ্টি বন্দী রাখার জন্য।
হি,,হি, হি
তুমি এখনও আগের মতো আছো মার্টিন।অমি রেজা।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 11 Aril 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ আপনার লেখাটি এখানকার এডিটর-বৃন্দের মত অনুসারে একটি ভালো ও উন্নতমানের লেখা।
তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা আমাদের সাথে শেয়ার করে
মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত। -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 31 May 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 02 March 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 10 December 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 September 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 June 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tamim Iqbal
@tamim-iqbal
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001


চমৎকার!